সোনার দাম জামাইষষ্ঠীর আগে হু হু করে সস্তা, ১৫ জুন কলকাতার দর একনজরে
সোনার দাম জামাইষষ্ঠীর আগে হু হু করে সস্তা, ১৫ জুন কলকাতার দর একনজরে
রাত পোহালেই জামাইষষ্ঠী। তার আগে সোনার দামের বাজার রীতিমতো সরগরম। জামাইষষ্ঠীর আগে যেখানে শহর কলকাতা আসন্ন উৎসব নিয়ে ব্যস্ত, সেখানে সোনায় বিনিয়োগকারীরা আরও একবার হতাশার সম্মুখীন। ১৫ জুন সোনার দাম ও রুপোর দাম কোনদিকে গিয়েছে দেখা যাক।

সোনার দাম জামাইষষ্ঠীর আগে কোনদিকে?
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.৫১ শতাংশ আজ নেমেছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৫১ টাকা সস্তা হয়েছে। বিয়ের মরশুমে সোনার দাম যেখানে কার্যত ৫০ হাজারের দোর গোড়ায় পৌঁছে যায়, সেখানে ১০ গ্রামে আজ সোনার দাম দাঁড়িয়েছে ৪৮,৪৭২ টাকা।

রুপোর দাম
জামাইষষ্ঠী মানেই রুপোলী ইলিশের মরশুম। আর এমন মরশুমে রুপোর দাম এদিন ১ কেজিতে দাঁড়িয়েছে ৭১,৩০৪ টাকা। ০.৮০ শতাংশ দাম এদিন প্রতি কেজিতে কমে যায় রুপোর দাম। ফলে ! কেজিতে ৫৭৫ টাকা কমে রুপোর দাম।

কলকাতায় জামাইষষ্ঠীর আগে সোনার দাম
সোনার দাম জামাইষষ্ঠীর আগে কলকাতায় ২২ ক্যারেটে ৪৭,৭৭০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০,৪০০ টাকা। ফলে এদিনও বিয়ের মরশুমে সোনার দাম ফের একবার ২৪ ক্যারেটে ৫০ হাজারের ঘরে চলে যায়।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৭৬০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে দাম ৪৯,৯২০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৭, ৬০০ টাকা, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৮,৬০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৭,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৫১,৮০০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications