সোনার দামে রুদ্ধশ্বাস পতন ৫০ হাজারের দোরগোড়া থেকে, ২৭ মে কলকাতায় দর একনজরে

সোনার দাম লক্ষ্মীবারে ফের পতনের শিকার। সোনার দামে ঘরোয়া বাজারে এদিন ফের বড়সড় পতন পরিলক্ষিত হয়। এর আগে ৫০ হাজারের কাছাকাছি চলে গিয়েছিল সোনার দাম। আজ সেখান থেকে কার্যত পতন দেখল সোনালী ধাতু। প্রসঙ্গত মার্কিন পার্সোনাল কনজামপশান রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে বাজার। অন্যদিকে, ডলারের রোলার কোস্টার রাইডের জেরে সোনার দামেও পড়ছে প্রভাব। বিয়ের মরশুমে সোনার দাম এই মুহূর্তে কোথায় এসে ঠেকেছে , দেখে নেওয়া যাক একনজরে।

সোনার দাম

সোনার দাম

২৭ মে সোনার দাম আজ ১০ গ্রামে ৪৮,৭৯৫ টাকা হয়েছে। এর আগে গতকালই সোনার দাম ৪৯ হাজারের ঘরে চলে যায় ১০ গ্রামের হিসাবে। এদিন ১০ গ্রামে ০.০২ শতাংশ নেমে গিয়েছে সোনার দাম। শেষ সেশনে সোনার দাম ছিল ৪৮,৭৮৪ টাকা।

রুপোর দাম

রুপোর দাম

সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে এদিন রুপোর দাম কেজি প্রতি কমেছে, ৩৭ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৭১,৩৭৪ টাকা। এর আগে রুপোর দাম শেষ সেশনে ঠেকেছে, ৭১,৪১১ টাকায়।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

২৭ মে কলকাতায় সোনার দাম ৪৭,৬৯০ টাকা হয়েছে ২২ ক্যারেটে। ২৪ ক্যারেটে দাম হয়েছে ৫০,৪৬০ টাকা। সোনার দাম গতকাল ২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৭,৮৮০ টাকা ছিল। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৬৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪৬,৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ছিল ৫০,৯০০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৬০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৭,৬০০ টাকা। চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,২৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৫০০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+