সোনার দামে বড় পতন অব্যাহত দুর্গাপুজোর আগে! কলকাতায় ৭ অক্টোবরের দর একনজরে

সোনার দামে ধুন্ধুমার পতন অব্যাহত দুর্গাপুজোর আগে! কলকাতায় ৭ অক্টোবরের দর একনজরে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বাজতেই সোনার দামে বিশ্ব বাজারে চরম তারতম্য দেখা যাচ্ছে। ডেমোক্র্যাটদের সঙ্হে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সভা বাতিল হতেই বিশ্ব বাজারে সোনার তুমুল তারতম্য দেখা যেতে থাকে। এদিকে, তার প্রভাব পড়েছে ভারতের সোনার বাজারেও। একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম আজ কোথায় গিয়ে থামল।

সোনার দাম ভারতে

সোনার দাম ভারতে

সোনার দাম এদিন ভারতের বাজারে ফের হু হু করে পতনের মুখ দেখেছে। এমসিএক্স ডিসেম্বর ফিচারে এদিন সোনার দামে ০.৯ শতাংশ কমতি ছিল। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়এছে ৫০,০৮৮ টাকা। গত সেশনে সোনার দাম ০.৩২ শতাংশ পতনের মুখ দেখেছে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিনও ফের পতনমুখী ছিল। রুপোর দাম ১ কেজিতে আজ দাংড়িয়েছে ৫৯, ৬৫৮ টাকা। রুপোর সূচক আজ ১.৫ শতাংশ কমতিতে ছিল। মোট দুদিনে রুপোর দাম ২৫০০ টাকা কমতির মুখ দেখেছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৪৭০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৩৮০ টাকা দাঁড়িয়েছে। দুর্গাপুজোর আগে কলকাতায় সোনার দামের কমতি গহনা ব্যবসায়ীদের উৎসাহিত করছে। পুজো কাটলেই সামনে বিয়ের মরশুম। তার আগে সোনার দামের পতন প্রাসঙ্গিক হয়ে উঠছে।

 অন্য়ান্য শহরে ৭ অক্টোবর সোনার দাম

অন্য়ান্য শহরে ৭ অক্টোবর সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,০৫০ টাকা রয়েছে আজ। ২৪ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৫২,৪১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৪০০ টাকা রয়েছে। ২৪ ক্যারেটে দাম রয়েছে ৫০,৪০০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৮,৯০০ টাকা রয়েছে ২২ ক্যারেটের দাম, ২৪ ক্যারেটের দাম রয়েছে ৫৩,৮৬০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+