৯ ডিসেম্বর সোনার দামে হু হু করে নামল ৫০ হাজারের নিচে! কলকাতায় বুধবারের দর একনজরে

৯ ডিসেম্বর সোনার দামে হু হু করে নামল ৫০ হাজারের নিচে! কলকাতায় বুধবারের দর একনজরে

কোভিড ভ্যাকসিন আসার খবরে বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। সেই ট্রেন্ডে ভর করে মঙ্গলবার সোনার দামে ব্যাপক চমক দেখা যায়। মাথা তুলতে শুরু করে সোনালী ধাতু। এদিকে, বুধবার আসতেই দেখা যায়, সোনার দামে ব্যাপক পতন। বুধবার ৯ ডিসেম্বর দেশে সোনা ও রুপোর দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখা যাক।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৯, ৮১৫ টাকা। এদিন বাজারে সোনার দাম ০.৬ শতাংশ কমে যায় ১০ গ্রামের হিসাবে। যার ফলে সোনার দাম এক ধাক্কায় সোনাজ ৫০ হাজারের গন্ডি থেকে ২৪ ঘণ্টার মধ্যে নেমে আসে।

 রুপোর দাম

রুপোর দাম

এদিকে, রুপোর দাম ১ কেজিতে এদিন ৬৪,৪০৪ টাকা হয়েছে। এদিন রুপোও নড়বড়ে হয়ে ১.২ শতাংশ কমেছে। মূলত ভ্যাকসিনের বাজারে আসার ওপর অনেকটাই নির্ভর করছে এই দামের গতি। বিশ্ব বাজারে যদিও এদিন সোনার দাম স্থিরতা নিয়েই এগিয়েছে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে এদিন সোনার দাম ছিল ৪৭,৫৭০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম কলকাতায় রয়েছে আজ ৫০,৬৭০ টাকা। ফলে বিয়ের মরশুমে ২৪ ক্যারেটের সোনা অনেকটাই কমে এসেছে। যা নিঃসন্দেহে একটি বড় খবর।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬, ৮৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,১০০ টাকা। মায়ানগরী মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৩০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,৩০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৭৬০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩,১৯০ টাকা।
(তথ্যসূত্র-গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+