১ ফেব্রুয়ারি বাজেটের দিনে সোনার দাম কোনপথে! শুল্কে কাটছাঁটের ঘোষণার মাঝে কলকাতায় দর কত
এদিন নির্মলা সীতারমনের ২০২১ বাজেট পেশ হতেই দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে ঘিরে খুশির হাওয়া। সেনসেক্সও চড়া হারে উর্ধ্বমুখী হতে শুরু করেছে। এমন এক অবস্থায় ১ ফেব্রুয়ারি সোনার দাম ও রুপোর দাম বাজেটের দিনে কোথায় গিয়ে ঠেকল, দেখা যাক।

সোনার দাম ১ ফেব্রুয়ারি
এদিন ইতিবাচক ভঙ্গিতেই সোনার দাম উর্ধ্বমুখী হতে শুরু করে। সেনসেক্স যখনই স্কাই রকেটের মতো করে চলতে শুরু করেছে , তখনই দেখা গিয়েছে গত মাসে ২ শতাংশ সোনার দাম পড়ার পর এদিন তা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বেড়েছে ০.৫ শতাংশ। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৫৬৬ টাকা।

রুপোর দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ১ কেজিতে আজ দাঁড়িয়েছে ৭৪,৫৬৬ টাকা। এদিনের হিসাবে রুপোর দাম ৬ শতাংশ বেড়েছে।

কলকাতায় সোনার দাম
এদিন কলকাতায় সোনার দাম ৪৮০০০ টাকা হয়েছে ২২ ক্যারেটে। অন্যদিকে ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,২৭০ টাকা হয়েছে। বাজেটের দিনে এমন এক দর রীতিমতো তাৎপর্যবাহী হয়ে উঠছে।

অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে আজ ৪৬,২৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৪৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,৪৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮১৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,২৭০টাকা।












Click it and Unblock the Notifications