পড়ে থাকা জিলেটিন স্টিক নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত বালক
পড়ে থাকা জিলেটিন স্টিক নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত বালক
বাড়ির সামনে পড়ে থাকা জিলেটিন স্টিক নিয়ে খেলার সময়ে তা বিস্ফোরণ হয়ে আহত হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্র। অভিজিৎ মেহেনা নামের এই ছাত্র গুরুতর আহত হয়ে রামপুরহাট হাসপাতালে ভর্তি। তার হাতের আঙুল উড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে বীরভূম জেলার রামপুরহাটের ছোড়া গ্রামে।

জানা গিয়েছে যে এই ছেলেটির বাবা একটি পাথর খাদানে কাজ করে। এই এলাকায় অনেক পাথর খাদান আছে। পাথর খাদানে এই সব জিলেটিন স্টিক ব্যবহার করা হয়। অভিজিতের বাবা মাঝে মাঝে এই সব জিলেটিন স্টিক নিয়ে এসে কোনও জায়গাতে লুকিয়ে রাখত। এই জিলেটিন স্টিক রাখা ছিল তাদের বাড়ি কাছে একটি আবর্জনা স্তুপে।
এই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে স্কুলে ছুটি ছিল। বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলা করছিল অভিজিৎ। সেই সময়ে সে আবর্জনা স্তুপের মধ্যে প্লাস্টিকে মোড়া এই জিলেটিন স্টিক দেখতে পায় ও তা যে জিলেটিন স্টিক তা সে জানত না। তাই নিয়ে খেলা করতে শুরু করে সে। ইঁট দিয়ে এই জিলেটিন স্টিকে আঘাত করতেই তা বিস্কোরণ হয়। উড়ে যায় তার হাতের আঙুল।সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট হাসপাতালে।
রামপুরহাট থানার পুলিশ জানায় যে এই ঘটনা র তদন্ত শুরু হয়েছে ও ছেলেটির বাবা কেন এই সব জিলেটিন স্টিক নিয়ে আসত তার খোঁজ চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications