দুটো থেকে কার্ফু জারি! জায়েন্ট স্ক্রিনে নিষেধাজ্ঞা, বিজেপি শাসিত রাজ্যে শুরুতেই হোঁচট তৃণমূলের

২১শে জুলাইকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে পা রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে। ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষন শোনানোর তালিকাতে রয়েছে ত্রিপুরাও।

২১শে জুলাইকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে পা রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে। ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষন শোনানোর তালিকাতে রয়েছে ত্রিপুরাও।

কিন্তু সেই রাজ্যের প্রস্তুতিতে প্রথমেই ধাক্কা খেল তৃণমূল। জায়েন্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানোর অনুমতি মিলল না। শুধু তাই নয়, জায়েন্ট স্ক্রিন পেতেও কার্যত কালঘাম ছুটল সে রাজ্যের তৃণমূল কর্মীদের।

ত্রিপুরাতে বাড়তি গুরুত্ব তৃণমূলের!

ত্রিপুরাতে বাড়তি গুরুত্ব তৃণমূলের!

সে রাজ্যে বিজেপিতে বিদ্রোহ এবং বিপ্লব দেবের বিরুদ্ধে মানুষের অসন্তোষকে কার্যত কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সে লক্ষ্যেই অগস্টে শুরুতেই ত্রিপুরা ছুটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন। শুধু তাই নয়, বিজেপিতে থাকা একাধিক বিদ্রোহী নেতার সঙ্গেও বৈঠক হতে পারে বলে খবর। এমনকি মুকুল ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণের সঙ্গেও অভিষেকের বৈঠক হতে পারে বলে খবর। আর এই অবস্থায় যখন সে রাজ্যে তৃণমূলের প্রভাব বাড়াতে চলেছে তৃণমূল সেখানে কি পাল্টা নয়া কৌশল শাসকের? উঠছে প্রশ্ন।

করোনা বিধিনিষেধের কারণে কার্ফু জারি

করোনা বিধিনিষেধের কারণে কার্ফু জারি

ত্রিপুরাতে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণে দুটো থেকে কার্ফু জারি করা হয়েছে। যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে তৃণমূলের পরিকল্পনা ছিল, আগরতলা-সহ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানো হবে৷ কিন্তু কার্ফু জারি থাকাতে কোনও জায়েন্ট স্ক্রিন বসানোর অনুমতি জেলাশাসকের তরফে দেওয়া হয়নি। তবে যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনাতে বধ্যপরিকর সে রাজ্যের তৃণমূল কর্মীরা। আর সেক্ষেত্রে প্রজেক্টার এনে বিভিন্ন এলাকাতে ২১ এর ভাষণ মমতার শোনানো হবে। ত্রিপুরার জায়ান্ট স্ক্রিন অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, জেলাশাসক অনুমতি না দিলে তারা স্ক্রিন সরবরাহ করবে না।

একাধিক রাজ্যে শোনানো হবে মমতার ভাষণ

একাধিক রাজ্যে শোনানো হবে মমতার ভাষণ

২১ শের জুলাইয়ের মঞ্চ থেকে জাতীয় রাজনীতিতে পায়ের মাটি শক্ত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে লক্ষ্যে ঘুঁটি সাজিয়েছেন তৃণমূল। একেবারে প্রশান্ত কিশোরের ছকে দেওয়া অঙ্কে এগিয়ে যাবে তৃণমূল। ইতিমধ্যে গুজরাট, উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরা সহ দেশের একাধিক প্রান্তে ইতিমধ্যে অফিস খোলা হয়েছে। আর সেই অফিসে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে। আর তার মাধ্যমে ভাষণ শোনা হবে। অনেকে মনে করছেন, ২১ শের মঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+