তৃণমূল 'অসভ্য, ভাঁওতাবাজদের দল', বিজেপিতে এসেই তোপ প্রাক্তন সাংসদের

ককক
কলকাতা, ১৫ ডিসেম্বর: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সুচারুরঞ্জন হালদার। নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনিও শামিল হতে চান বলে দাবি করেছেন। পাশাপাশি, সুচারুবাবু সদ্য ছেড়ে আসা দলকে 'অসভ্য ও ভাঁওতাবাজদের দল' বলে কটাক্ষ করেছেন।

২০০৯ সালে রাণাঘাট থেকে তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান সুচারুরঞ্জন হালদার। কিন্তু ক্রমশ দলের সঙ্গে মতপার্থক্য বাড়তে থাকে। প্রকাশ্যে মুখ খোলায় তাঁকে ২০১৪ সালের লোকসভা ভোটে টিকিট দেয়নি তৃণমূল। মনে করা হচ্ছে, এই 'অপমান' সহ্য করতে না পেরেই তিনি বিজেপিতে যোগ দিলেন।

তিনি বলেছেন, "তৃণমূলে এখন ভালো মানুষের জায়গা নেই। অসভ্য, ভাঁওতাবাজদের দলে পরিণত হয়েছে ওরা। মুকুল রায়ই দলটার সবচেয়ে বেশি ক্ষতি করছেন।"

সুচারুবাবুর দলবদল নিয়ে তৃণমূলের নদীয় জেলা সম্পাদক গৌরীশঙ্কর দত্তের বক্তব্য, "পঞ্চায়েত ভোটে জেতার যোগ্যতাও ওঁর নেই। তৃণমূলে ছিলেন বলেই সাংসদ হয়েছিলেন। এখন থেকে বিজেপির ডাস্টবিনে থাকবেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+