পুজোর আগে আলিপুরদুয়ারে দুঃস্থদের নতুন জামাকাপড় প্রদান স্বেচ্ছাসেবী সংস্থার
আলিপুরদুয়ার খোয়ারডাঙা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চেংমারির এলাকায় একটি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো দুটি স্বেচ্ছাসেবী সংস্থা।
আলিপুরদুয়ার খোয়ারডাঙা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চেংমারির এলাকায় একটি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। বারবিশা ফাউণ্ডেশন ও ব্লাড ডোনার অর্গানাইজেশন নামে ওই সংস্থার পক্ষ থেকে চেংমারির সঞ্জয় খাড়িয়ারপরিবারের সদস্যদের হাতে চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী ও জামাকাপড় তুলে দেওয়া হয়।

গত কয়েক মাস ধরেই সঞ্জয় খাড়িয়ার পরিবারের সদস্যরা অনটনের মধ্যে দিন কাটাছিলেন । স্থানীয়রা জানিয়েছেন, সঞ্জয় খাড়িয়া মানসিক ভারসাম্যহীন। সেকারণে তেমন রোজগার করতে পারেন না প্রায় অর্ধাহারে-অনাহারে দিন কাটে পরিবারের সদস্যদের। সঞ্জয় খাড়িয়ার বড় বোন রোজলিনা খাড়িয়া বেশ কিছুদিন থেকেই অসুস্থ।
এদিন বারবিশা পাগলাবাবা ফাউণ্ডেশনের কর্ণধার গোপাল দাস, ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্য ধীরেন দাস, অভিজিৎ সরকার, অনুপ দাসরা পশ্চিম চেংমারিতে গিয়ে সঞ্জয় খাড়িয়ার পরিবারের হাতে নতুন জামাকাপড়, চাল, ডাল সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। ফাউণ্ডেশনের কর্ণধার গোপাল দাস ও ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্য অভিজিৎ সরকার বলেন,৬ মাস ধরে পরিবারটি অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। খবর পেয়ে আমরা ওই পরিবারের সদস্যদের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছি।
-
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications