দুর্গাপুরে ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণ, আহত ৫ শ্রমিক

দুর্গাপুরে ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণ, আহত ৫ শ্রমিক

দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে আই ডি ফ্যান বিস্কোরণের ঘটনা ঘটেছে। তার জেরে আহত হয়েছেন পাঁচ জন শ্রমিক। এদিন কারখানায় কাজ করার সময়ে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুরে ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণ, আহত ৫ শ্রমিক

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও কেন এই দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই ইস্পাত কারখানার জন সংযোগ আধিকারিক বেদবন্ধু রায়।

এই ঘটনার পর বিক্ষোভ দেখায় এই কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ এর আগেও এই কারখানা ও এই ইউনিটে বিস্কোরণ হয় ও শ্রমিকরা আহত হয়েছেন। তার পরেও এখানে রক্ষনাবেক্ষনের ক্ষেত্রে ইচ্ছা করে গাফিলতি করা হয়েছে। তার জেরে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে যে এই দিন এই ব্লাস্ট ফার্নেসে কাজ করার সময়ে আই ডি ফ্যান বিস্কোরণ হয় ও ওই দুর্ঘটনা ঘটে। তরল ধাতু ছিটকে পড়ে শ্রমিকদের উপর । তাতে আহত হয়েছেন সুজয় ঘটক, মনিষ নিমা, সঞ্জিত কুন্ডু, সুব্রত বালা ও নাসির আলম।

শ্রমিকদের অভিযোগ, বার বার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে অথচ কোন রকমের হেলদোল নেই কতৃপক্ষর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+