কয়েক ঘন্টা কেটে গেলেও জ্বলছে মহেশতলার স্যানিটাইজার কারখানা! আগুন নেভানোর কাজে রোবট

প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আজ মঙ্গলবার মহেশতলার শিল্প তালুকের একটি কারখানাতে বিধ্বংসী আগুন লাগে। প্রথমে রাসায়ানিক তৈরির কারখানা বলে জানা যা

প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আজ মঙ্গলবার মহেশতলার শিল্প তালুকের একটি কারখানাতে বিধ্বংসী আগুন লাগে। প্রথমে রাসায়ানিক তৈরির কারখানা বলে জানা যায়।

জ্বলছে মহেশতলার স্যানিটাইজার কারখানা!

কিন্তু জানা যাচ্ছে, সেটি একটি স্যানিটাইজার তৈরির কারখানা। ফলে সেখানে ব্যাপক ভাবে মজুত করা ছিল দাহ্য পদার্থ। মজুত করা ছিল দাহ্য পদার্থও। ফলে আগুন আরও মারাত্মক আকার নিয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে পাশের আরও দুটি কারখানাতেও এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর।

উল্লেখ্য, সকাল থেকে এই ভয়টাই ছিল দমকল কর্মীদের। তবে গোটা এলাকা ঘিঞ্জি হওয়াতে দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। শুধু তাই নয়, জলের অভাব দেখা গিয়েছে। স্থানীয় একটি এলাকার পুকুর থেকে পাম্পের সাহায্যে জল দেওয়ার কাজ চলছে।

এই মুহূর্তে দমকলের ১৩টি ইঞ্জিন কাজ করছে। বেশ কয়েকটি রোবট ইঞ্জিন এনেও আগুন নেভানোর কাজে দমকল আধিকারিকরা। আগুন নেভাণোর কাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ ফোমও। ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

অন্যদিকে, তবে এই বিধ্বংসী আগুন লাগার ঘটনাতে এখনও পর্যন্ত পাঁচজন গুরুতর আহত বলে জানা যাচ্ছে। অন্যদিকে কি কারণে এই ভয়াবহ এই আগুন লাগল তা জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেই এই বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।

এমনকি কারখানাতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। তবে বিধ্বংসী এই আগুনে কারখানার একটা অংশ ভেঙে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+