পাল্টা বস্তাবন্দি করে ফাইল পাঠাব, অভিষেকের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই হোক! হুঁশিয়ারি মমতার

কয়লা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ইতিমধ্যে এই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোটের মূখে এই ইস্যুতে রুচিরাকে জেরা করেছে সিবিআই। কিন্তু ভোট মিটতেই কয়লা

কয়লা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ইতিমধ্যে এই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোটের মূখে এই ইস্যুতে রুচিরাকে জেরা করেছে সিবিআই। কিন্তু ভোট মিটতেই কয়লা কাণ্ডে নয়া মোড়।

 হুঁশিয়ারি মমতার

কিন্তু অভিষেক-রুচিরাকে তলব করতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তৃণমূল ছাত্র পিরিষদের মঞ্চ থেকে অমিত শাহকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। শুধু তাই নয়, ইডি দেখালে রাজ্যের বিজেপি নেতাদের চেয়ে কার্যত পোল খুলে দেবেন সেই হুঁশিয়ারিও শোনা গেল তাঁর মুখে।

আজ শনিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ২১ শে জুলাইয়ের মতোই এদিনও অনলাইনের মাধ্যমে তাঁর বক্তব্য শোনানোর ব্যবস্থা করা হয়েছিল। বাংলাতে তো বটেই দেশের অন্যান্য প্রান্তেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর ব্যবস্থা হয়েছিল। আর সেই মঞ্চ থেকেই বিজেপি সরকারকে কার্যত তোপ দাগলেন নেত্রী মমতা শুধু তাই নয়, কয়লা কাণ্ড নিয়ে কার্যত বিজেপিকে বিঁধলেন তিনি।

মমতা বলেন, আসানসোলের কয়লার নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ। রাজ্যের কোনও ভূমিকা নেই। শুধু তাই নয়, মমতা বলেন, গত বিধানসভা নির্বাচণে কোন কোন বিজেপি নেতা কোন কয়লা মাফিয়ার হোটেলে উঠেছিলেন সমস্ত তথ্য আমাদের কাছে আছে বলেও হুঁশিয়ারি তাঁর।

শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমোর বিস্ফোরক দাবি, কয়লা বিক্রির জন্য শুধু তৃণমূলকে ধরলে হবে? কয়লা কেন্দ্রের মন্ত্রক। আমি বলে দিতে পারি অন্তত এক ডজন মন্ত্রী আসানসোলকে লুঠে খেয়েছে। এই সংক্রান্ত সমস্ত তথ্য তাঁর কাছে বলেও তোপ।

তবে অমিত শাহকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার পরিবারের দিকে তাকানোর আগে সাবধান। আমরাও কিন্তু বস্তা করে ইডিকে ফাইল দিয়ে আসব। এরপর আদালতের দ্বারস্থ হব। দেখব কি ব্যবস্থা নেয়।

আর এই প্রসঙ্গে বলতে তিনি আরও বলেন, বিজেপি-র অনেক নেতামন্ত্রী মহিলাকাণ্ডে জড়িয়ে পড়েছে। আমি কিছু করিনি। রাজনৈতিক ভাবে লড়ো অভিষেক, বক্সি, কাকলি, জহর সরকার, কল্যাণ, সিদ্দিকুল্লা, বীরবাহা হাঁসদা বা মমতাবালা ঠাকুরের সঙ্গে...! তবে এভাবে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি কখনও তিনি দেখেননি বলেই দাবি তৃণমূল সুপ্রিমোর। বাংলার সঙ্গে রাজনীতিতে না পেরে এখন এজেন্সি লাগাতে চাইছে কেন্দ্রীয় সরকার। তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আর এজেন্সিগুলিতেও বিজেপি লোক ঢুকে পড়েছে বলে দাবি তাঁর। শুধু মমতা নয়, এজেন্সি নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, সিবিআই-ইডির মতো এজেন্সি দেখিয়ে কখনও দমাতে পারবে না তাঁরা।

এই মুহূর্তের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সাফ দাবি, বিজেপি-র বুকের পাটা থাকলে তৃণমূলকে রুখে দেখাক৷ যদি ভেবে থাকেন ইডি, সিবিআই দেখিয়ে তৃণমূলকে ভয় দেখাবেন, তাহলে ভুল করবেন৷ আপনারা যত এসব করবেন তত আমরা দৃঢ়প্রতিজ্ঞ হব।

নিজেদের লক্ষ্যে পৌঁছতে আরও অঙ্গীকারবদ্ধ হবে। অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষনে বাংলার উনয়নের কথা তুলে ধরেন। কি কি ক্ষেত্রে বাংলা এগিয়ে সে বিষয়ে তথ্য তুলে ধরেন। আগামিদিনে বিদ্যুৎ কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলা এগিয়ে যাবে বলেও দাবি তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+