পূর্ব মেদিনীপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত ১
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় বাড়িতে বাজি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম হিমাংশু পাল(৬৫)।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় বাড়িতে বাজি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম হিমাংশু পাল(৬৫)। সোমবার রাতে এই ঘটনা ঘটে ভগবানপুর থানার চড়বাড় গ্রামে ।

কয়েক বছর আগেও তার বাড়িতে বিস্কোরণ হয়েছিল, তবে সেই সময়ে বেঁচে গিয়েছিলেন হিমাংশু পাল। আবার কারও মতে হিমাংশু পাল কালীপুজোর জন্য প্রচুর পরিমাণে বাজি মজুত করে রেখেছিলেন। সোমবার রাতে তা বিস্কোরণ হয় ।
পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। এই এলাকা এগরা মহকুমার অধীনে। এগরার মহকুমা পুলিশ আধিকারিক আখতার আলি জানিয়েছেন যে একজন মারা গিয়েছেন। কেন এই বিস্কোরণ হয় তা তদন্ত করে দেখা হচ্ছে। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে তদন্ত করে দেখবে।












Click it and Unblock the Notifications