নিজের ভোটই দিতে পারলেন না একদা 'শাসনের ত্রাস' মজিদ মাস্টার
কলকাতা, ২৫ এপ্রিল : পরিবর্তনের যুগে নিজের সাংবিধানিক অধিকারই প্রয়োগ করতে পারলেন না মজিদ আলি। তৃণমূলের ভয়ে উত্তর ২৪ পরগনার শাসনে গিয়ে নিজের ভোটটাই দিতে পারলেন না একসময়ের এই দাপুটে বাম নেতা।
চতুর্থ দফা নির্বাচনের LIVE UPDATE পড়ুন এখানে
এই শাসন এলাকায় তাঁর নামে বাঘে-গরুতে একঘাটে জল খেত। সন্ত্রাস, খুন, অপরাধের হাজারো অভিযোগ থাকলেও কেউ কোনওদিন টিঁকিটিও ছুঁয়ে দেখতে পারেনি তাঁর। শাসন এলাকায় এমনই দাপট ছিল সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা মজিদ আলির। সকলে যাকে একনামে চেনে মজিদ মাস্টার হিসাবে।

তবে ২০০৯ সালে পুরো ছবিটা বদলে গেল। তৃণমূল কর্মী-সমর্থক নূর আলি মহম্মদকে খুনের দায় চাপে মজিদ মাস্টারের নামে। তারপর থেকে শাসন এলাকা ছাড়া হতে হয় তাঁকে। তারপরে আর কোনওদিন চেয়েও শাসনে ফিরতে পারেননি তিনি। পরে জেলেও যেতে হয়েছে এই অভিযোগে।
২০১৪ সালের অক্টোবরে প্রায় কয়েকবছর পরে একবার পুলিশকে না জানিয়ে শাসনে ফিরেছিলেন তিনি। তবে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়ে পুলিশের নিরাপত্তায় শাসনে নিজের বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি। তারপর থেকে বারাসতের কাজিপাড়া এলাকার ভাড়াবাড়িই আস্তানা মজিদ মাস্টারের।
বাম আমলে বারবার মজিদ মাস্টারের নামে নানা অভিযোগ তুলত বিরোধীরা। এলাকায় সন্ত্রাস, বিরোধীদের মাথা তুলতে না দেওয়া তো ছিল, তার পাশাপাশি একসময়ের স্কুল শিক্ষক মজিদ আলির বিরুদ্ধে শাসনের ৪০ হাজার বিঘা জলশয়ের কর্তৃত্ব ছিল। ১০-১৫ হাজার টাকা বিঘা প্রতি যা লিজে দিতেন তিনি।
এর পাশাপাশি শাসনের মোট ১২টি গ্রাম ভয়ে তটস্থ থাকত মজিদ মাস্টারের নামে। সেখানে নিজের প্রাইভেট বাহিনী তৈরি করেছিলেন তিনি। যে বাহিনী গোটা শাসনকে শাসন করত মজিদ মাস্টারের অঙ্গুলি হেলনে।
অথচ আজ পরিস্থিতি বদলেছে। সিপিএমের একসময়ের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মজিদ আলি বয়সের কারণে রাজনীতি থেকে দূরে সরে এসেছেন। নিজের হাতে দাপট চালানো শাসনও তাঁকে দূরে ঠেলে দিয়েছে। বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা হয়ে বারাসতের ভাড়া বাড়িতে দিন কাটে তাঁর।
যে শাসনে নিজের কর্তৃত্ব কায়েম করেছিলেন মজিদ মাস্টার, এদিন সেই শাসনেই নিজের ভোট দিতে পারলেন না তিনি। কী বলা যায় একে? ইতিহাসের পাল্টা আঘাত? হয়ত তাই।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications