মোটা টাকার বিনিময়ে চাকরি ! 'জামা প্যান্টে জল বিছুটি দিয়ে চাবুক' মারার নিদান মোদীর প্রাক্তন মন্ত্রীর

West Bengal Recruitment Scam: টাকার বিনিময়ে চাকরি বিক্রেতাদের বাঁকুড়া শহরের মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে এনে প্রকাশ্যে 'জামা প্যান্ট জল বিছুটি দিয়ে চাবুক' মারার নিদান দিলেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার। শনিবার শহরের লালবাজার হিন্দু হাই স্কুল মাঠ থেকে মাচানতলা পর্যন্ত পদযাত্রা শেষে আকাশ মুক্ত মঞ্চে দলীয় এক সভায় যোগ দেন। আর সেখানেই বক্তব্য রাখতে চাকরি বিক্রেতাদের এহেন নিদান বিজেপি নেতার। আর এহেন হুঁশিয়ারি ঘিরেই তীব্র বিতর্ক তৈরি হয়।

পরে সাংবাদিকরা তাঁকে এবিষয়ে (West Bengal Recruitment Scam) প্রশ্ন করলে ডাঃ সরকার বলেন, একদিকে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে অন্যায় করেছে, অন্যদিকে চাকরি করে পাওয়া টাকা শিক্ষকদের ফেরৎ দিতে হবে। সবমিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে 'দালাল'রা। সেকারণেই ভবিষ্যতে এমন ঘটনার পূনরাবৃত্তি যাতে না হয় তাই ওই নিদান বলে তিনি দাবি করেন। একই সঙ্গে চাকরীহারারা তাদের ধরে আনতে পারলে তারাই ধরে আনবেন বলেও ঘোষণা করেন এই বিজেপি নেতা।

West Bengal Recruitment Scam

ওই মঞ্চেই একই বিষয়ে বলতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা 'চাকরী হারা শিক্ষক'দের উদ্দেশ্যে বলেন, যাদের টাকা দিয়েছেন তাদের জামার কলার ধরে এই মাচানতলায় ধরে আনুন, আমি আপনাদের সঙ্গে থাকবো। সেখানেই সব হিসেব হবে বলেও তিনি ঘোষণা করেন। পরে সাংবাদিকরা এবিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, কোন কথা নেই, ধরে নিয়ে এসে গোজে বাঁধতে হবে। চোরেদের কোনভাবেই রেয়াৎ করা যাবে না বলে তিনি ঘোষণা করেন।

এদিনের এই মিছিল ও সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, চন্দনা বাউরী, দলের জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্তের দাবি, বিরোধীদের হাতে কোন ইস্যু নেই, তাই এসব বলছে। তবে শিক্ষকদের পাশে মুখ্যমন্ত্রী সবসময় আছেন বলে তিনি দাবি করেন।

West Bengal Recruitment Scam: মিছিল হয় বাঁকুড়ায়

অন্যদিকে এদিন ও.এম.আরের মিরর ইমেজ প্রকাশ, দ্রুত যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ সহ এক গুচ্ছ দাবিতে আন্দোলনে অনড় 'যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ-২০১৬'। সংগঠনের পক্ষে শর্মিষ্ঠা দুয়ারী বলেন, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকলেও এখানে উপস্থিত আমরা কেউই স্কুলে যাইনি। আগামী ২১ এপ্রিল আমাদের নবান্ন অভিযান, ওই দিনের মধ্যে শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করতে হবে। সঙ্গে সম্মানের সঙ্গে ফের স্কুলে যোগদানের নির্দেশের দাবিতেও তারা অনড় বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+