বাড়তি খরচে আরও ৬৬ কোটি কোভ্যাক্সিন, কোভিশিল্ড কিনতে চলেছে মোদী সরকার
ডিসেম্বরের মধ্যে দেশের প্রত্যেক নাগরিককে করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। বারবার মোদীর বক্তব্যেও সেই কথা উঠে এসেছে। কিন্তু কোথায় ভ্যাকসিন? ইতিমধ্যে ভ্যাকসিনের অভাব নিয়ে গত ২৪ ঘণ্টা আগে মোদী সরকারকে চিঠ
ডিসেম্বরের মধ্যে দেশের প্রত্যেক নাগরিককে করোনার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। বারবার মোদীর বক্তব্যেও সেই কথা উঠে এসেছে। কিন্তু কোথায় ভ্যাকসিন? ইতিমধ্যে ভ্যাকসিনের অভাব নিয়ে গত ২৪ ঘণ্টা আগে মোদী সরকারকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তিনি নয়, ভ্যাকসিনের অভাব নিয়ে সরব হয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। ভারতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে কীভাবে সবাইকে ভ্যাকসিন দেওয়া যাবে তা নিয়ে উঠছে প্রশ্ন!
এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। আরও ৬৬ কোটি ভ্যাকসিনের অর্ডার দিল কেন্দ্রীয় সরকার।
কোভিশিল্ড এবং কো-ভ্যাকক্সিন এই দুটি ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে। যা আগামী অর্থাৎ অগস্ট এবং চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তা জোগান দেওয়া হবে। তবে বিপুল পরিমাণ এই ভ্যাকসিন কেনার খরচ অনেকটাই বেশি পড়ছে সরকারের।
সরকারি এক আধিকারিক জানিয়েছেন, প্রত্যেক ডোজ এবার থেকে সরকারকে কিনতে হবে যথাক্রমে ২২৫ এবং ২১৫ টাকা দিয়ে। অর্থাৎ কোভিশিল্ডের প্রত্যেক ডোজ কিনতে হবে প্রায় ২১৫ টাকায় এবং কোভ্যাক্সিন কিনতে হবে ২২৫ টাকা।
শুধু তাই নয়, সরকারি ওই আধিকারিক জানিয়েছেন, সেরাম থেকে ৩৭.৫ কোটি কোভিশিল্ডের ডোজ কিনতে চলেছে কেন্দ্র। ডিসেম্বরের মধ্যে ভারত বায়োটেকের কাছ থেকে ২৮.৫ কোটি কোভ্যাক্সিনের ডোজ কিনবে সরকার। উল্লেখ্য, এর আগে মাত্র ১৫০ টাকা করে দুটি ডোজ কিনত কেন্দ্রীয় সরকার।
কিন্তু ২১ জুন থেকে নতুন করোনা ভ্যাকসিন নীতি লাঘু করে সরকার। উৎপাদনের ৭৫ শতাংশ ভ্যাকসিন কিনে নিচ্ছে সরকার। শুধু তাই নয়, গোটা দেশে যোগান ঠিক রাখতে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে আরও দ্রুত ভ্যাকসিন তৈরির কথা বলছে কেন্দ্র।
কিন্তু ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা বলছে, তাঁদের পক্ষে মাত্র ১৫০ টাকাতে ভ্যাকসিন দেওয়া আর সম্ভব হচ্ছে না। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়াতেই এই ভ্যাকসিনের মুল্যবৃদ্ধির পথে হাঁটা ছাড়া আর উপায় নেই বলে দাবি। উল্লেখ্য এর আগে চাহিদা অনুযায়ী ৫০ শতাংশ করে ভ্যাকসিন রাজ্য এবং বেসরকারি সংস্থাগুলি কিনতে পারত।
কিন্তু নয়া নীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকার বেশির ভাগটাই কিনে নিচ্ছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে মোট ৪১.৬৯ কোটি ভ্যাকসিন দিয়েছে। এমনটাই সূত্রে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications