লোকালয়ে হাতির তাণ্ডব, আতঙ্কে একতিয়ারশোল
মঙ্গলবার রাত থেকেই হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে বাণেশ্বর মোড়ের কাছে একতিয়ারশোলে। বাসিন্দারা জানিয়েছেন রাতে হঠাতই হানা দেয় হাতির দল। আতঙ্কে সারা রাত ঘুমোতে পারেননি তাঁরা।
মঙ্গলবার রাত থেকেই হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে বাণেশ্বর মোড়ের কাছে একতিয়ারশোলে। বাসিন্দারা জানিয়েছেন রাতে হঠাতই হানা দেয় হাতির দল। আতঙ্কে সারা রাত ঘুমোতে পারেননি তাঁরা। আশিঘর ফাঁড়ির পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস বনদফতরের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে আসে।

বনদফতর হুলিয়া ঘটনাস্থলে পৌঁছে হাতি তাড়ানোর উদ্যোগ নিলে হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। গ্রামবাসীদের অভিযোগ প্রতিবছরই এই সময় হাতির হানা বাড়ে গ্রামে। বনদফতরের কর্মীদের বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
ফাঁপড়ির জঙ্গল হয়ে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে বলে অভিযোগ বাসিন্দাদের। জমিতে ফসল বাড়লেই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের একাধিক গ্রামাঞ্চলে হানা দিতে শুরু করে হাতির দল












Click it and Unblock the Notifications