১৮ রাজ্যের ৬৪ টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা! বাদ গেল পশ্চিমবঙ্গের নাম

মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সারা দেশে ১৮ টি রাজ্যের ৬৪ টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।

মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সারা দেশে ১৮ টি রাজ্যের ৬৪ টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা নির্বাচনের দিন ঘোষণা করেন। ২১ অক্টোবর এই রাজ্যগুলিতে উপনির্বাচন হবে। ভোট গণনা হবে ২৪ অক্টোবর। ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ২৭ সেপ্টেম্বর। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই ওইসব আসনগুলিতে আদর্শ নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে। তবে তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গের নাম।

১৮ রাজ্যের ৬৪ টি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা! বাদ গেল পশ্চিমবঙ্গের নাম

এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, মনোনয়ন জমার শেষ দিন ৪ অক্টোবর। স্ক্রুটিনি হবে ৫ অক্টোবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

২৪ অক্টোর যে ১৮ টি রাজ্যের ৬৪ টি আসনে উপনির্বাচন হবে, সেগুলি হল, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অসম, গুজরাত, হিমাচল প্রদেশ, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মেঘালয়, ওড়িশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে উপনির্বাচনের প্রয়োজন থাকলেও, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদরে নির্বাচনে এই সময়ে না করতে। এই সময়ে রাজ্য জুড়ে পুজোয় ব্যস্ত থাকবেন সবাই। তাই উপনির্বাচনের দিন পরে ঘোষণা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+