খাদিম কর্তা অপহরণ মামলায় রেয়াত নয় পাক নাগরিকদেরও, ৮ জনেরই যাবজ্জীবন

খাদিম কর্তা অপহরণ মামলায় বিশেষ আদালতের বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় সাজা ঘোষণা করেন আটজন দোষীসাব্যস্তের।

খাদিম কর্তা পার্থ রায়বর্মন অপহরণ মামলায় দোষীসাব্যস্ত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আলিপুর বিশেষ আদালত। সোমবার এই মামলায় বিশেষ আদালতের বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন পাকিস্তানের নাগরিক, দু-জন মুম্বইয়ের বাসিন্দা এবং বাকি তিনজন দুই ২৪ পরগনার বাসিন্দা।

খাদিম কর্তা অপহরণ মামলায় রেয়াত নয় পাক নাগরিকদেরও, ৮ জনেরই যাবজ্জীবন

দীর্ঘ ১৬ বছর পর শুক্রবার খাদিমকর্তা পার্থপ্রতিম রায় বর্মন অপহরণ মামলার রায় ঘোষণা করা হল। ভারতীয় দণ্ডবিধির ৩৬৪-এ, ৩৪২ ও ১২০-বি ধারায় দোষীসাব্যস্ত করা হয়। ৩৮৪ এ ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। তবে এদিন বিচারক মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন খাদিম মামলায় আটজন দোষীসাব্যস্তকে।

শুক্রবারই তাদের দোষীসাব্যস্ত করা হয়েছিল। সোমবার চূড়ান্ত রায় শোনার কথা জানিয়েছিলেন বিচারক। সেইমতো দোষীসাব্যস্ত আখতার ওরফে পালোয়ান, আরশাদ ওরফে আসলাম, মোজাম্মেল শেখ, মিজানুর রহমান, নঈম ওরফে তারিক আহমেদ, উমর জালাল, শাহবাজ ও দিলশাদকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান বিচারক।

এদিন দোষীসাব্যস্ত আটজনের কাছ থেকে একে একে তাদের বক্তব্য শোনেন বিচারক। চারপর ২৬৫ চূড়ান্ত রায় ঘোষণা করেন। এই রায়ে জানানো হয় প্রত্যেকেই এই অপহরণকাণ্ডে সরাসরি যুক্ত ছিল। ২০০১ সালে ২৫ জুলাই তিলজলার বাড়ি থেকে বেরিয়ে লেদার কমপ্লেক্সে যাওয়ার পথে অপহরণ করা হয় খাদিম কর্তাকে। মারুতি ভ্যানে করে তাঁকে নিয়ে চম্পট দিয়ে অপহরণকারীরা। খাদিম কর্তা পার্থ রায়বর্মনের মুক্তিপণ দাবি করা হয় ২০ কোটি টাকা।

খাদিম কর্তা অপহরণকাণ্ডে প্রথম পর্যায়ের মামলার রায়দান করা হয় ২০০৯ সালে। উল্লেখযোগ্য অপরাধীদের মধ্যে ছিল আফতাব আনসারির নাম। আরও আটজনের নাম উঠে আসে। এরপর তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে। তারপরই আটজনকে গ্রেফতার করে মামলা শুরু হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে আরশাদ, দিলসাদ নইম পাকিস্তানের বাসিন্দা। শাহবাজ ও পালোয়ান মুম্বইয়ের বাসিন্দা।

এই মামলার জন্য আলিপুর আদালতে বিশেষ আদালত বসানো হয়। সেই বিশেষ আদালতই খাদিম মামলায় চূড়ান্ত রায় দান করে। বিভিন্ন কারণে এই মামলায় কালক্ষেপ করা হচ্ছিল। শেষমেষ সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয়। ৩০ নভেম্হর রায়দানের কথা ছিল। তা পিছিয়ে ৮ ডিসেম্বর করা হয়। সেইমতো ৮ ডিসেম্বর দোষীসাব্যস্ত করা হয়। এদিন সাজা ঘোষণা করল আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+