বালি পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় সকাল থেকে ইডির তল্লাশি

বালি পাচার সংক্রান্ত মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এদিন সকালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালাল। এদিন ভোর থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়ার বেশকিছু জায়গায় তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

ইডি সূত্রে খবর, রবিবার মধ্যরাতেই তদন্তকারীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রাজ্যের নানা প্রান্তে রওনা দেন। তারপর এদিন সোমবার সকালে প্রায় একই সময়ে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বেশ কয়েকটি ঠিকানাতেও নাগাড়ে এই তল্লাশি অভিযান চলছে। কলকাতার বেহালা এবং রিজেন্ট কলোনির দুটি ঠিকানাতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে ঠিক কাদের ঠিকানায় অভিযান চলছে, তা স্পষ্ট নয়।

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের জহিরুল বালি ব্যবসার সঙ্গে জড়িত এবং তাঁর নিজস্ব বালির খাদান রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দখলে গোটা এলাকা। জানা গিয়েছে, তিনি আগে ভিলেজ পুলিশ হিসেবে কাজ করলেও পরে সেই চাকরি ছেড়ে বালি ব্যবসায় নামেন।

সূত্রের খবর, ঝাড়গ্রাম জেলাতেই একাধিক জায়গায় এদিন ইডির তল্লাশি অভিযান চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+