দিলীপের গুলি করে মারার নিদান! রাজ্যের সমস্ত থানায় এফআইআর করবে ডিওয়াইএফআই

দিলীপের গুলি করে মারার নিদান! রাজ্যের সমস্ত থানায় এফআইআর করবে ডিওয়াইএফআই

একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করে তৃণমূল কংগ্রেস। এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের সবক'টি থানায় এফআইআর দায়ের করবে ডিওয়াইএফআই। এর আগে তৃণমূল কংগ্রেস এফআইআর দায়ের করেছিল রানাঘাট ও বারাসত থানায়।

দিলীপের গুলি করে মারার নিদান! রাজ্যের সমস্ত থানায় এফআইআর করবে ডিওয়াইএফআই

রবিবার রানাঘাটে সিএএ-র সমর্থনে এক জনসভায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বেলাগাম আক্রমণ করেন বিক্ষোভকারীদের। তিনি বলেন, যাঁরা প্রতিবাদের নামে বিক্ষোভ দেখিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করছেন, তাঁদের গুলি করে মারা উচিত। অসম-উত্তরপ্রদেশ-কর্ণাটকে বিজেপি শাসিত সরকার তা করে দেখিয়েছে।

দিলীপ ঘোষ বলেন, বাংলায় তারা সুযোগ পেলে এমনভাবেই কুকুরের মতো গুলি করে মারতেন বিক্ষোভকারীদের। আমরা ক্ষমতায় এলে বিক্ষোভ প্রতিহত করতে লাঠি পেটা করব, গুলি করব, জেলেও পাঠাব। দিলীপের এহেন মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। নিন্দায় মুখর হয়েছেন সমস্ত মহলই। এমনকী নিজের দলেও নিন্দিত হয়েছেন।

বাবুল সুপ্রিয় থেকে শুরু করে সাংসদ স্বপন দাশগুপ্ত, চন্দ্রকুমার বসু দিলীপ ঘোষের সমালোচনা করেন। তারপরও দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি দমবার পাত্র নন। তাই তিনি ফের বিতর্কিত মন্তব্য করে জানান, সব থেকে বড় দেশদ্রোহীদের গড় হল বাংলা।

এই একের পর এক কু-কথার বিরুদ্ধে এবার গর্জে উঠল বামেরা। বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই ময়দানে নামছে। তারা রাজ্যের সমস্ত থানায় এফআইআর করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। উল্লেখ্য, দিলীপের এই কথার প্রত্যুত্তরে অনুব্রত মণ্ডল পাল্টা বলেন, তাঁকেই গুলি করে মারা উচিত কেন্দ্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+