Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুজোর মুখে খুলল ডানলপ, খুশির হাওয়া

ডানলপ
কলকাতা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলল ডানলপ কারখানা। মালিক পবন রুইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।

হুগলী জেলার সাহাগঞ্জের ডানলপ কারখানা শুধু রাজ্য নয়, এক সময় গোটা দেশের গর্ব ছিল। কিন্তু ক্রমশ সেই গৌরব অস্তমিত হয়। ২০০৬ সালে ডানলপ অধিগ্রহণ করেন পবন রুইয়া। টানা কয়েক বছর চলার পর ফের ঝাঁপ ফেলে কারখানাটি।

গতকাল একটি অনাড়ম্বর অনুষ্ঠানে ডানলপ চালুর কথা ঘোষণা করেন পবন রুইয়া। তিনি বলেন, "চোখে জল এসে যাচ্ছে আমার। ২০০৬ সালে যখন কারখানা নিয়েছিলাম, তখন যে অবস্থা দেখেছিলাম, পরিস্থিতি তার চেয়ে অনেক খারাপ। চারদিকে জঙ্গল হয়ে গিয়েছে। কারখানার অনেক যন্ত্রপাতিও উধাও।" তিনি জানান, মেরামতির কাজ শেষ করে পুরোদমে উৎপাদন চালু হতে অন্তত তিন-চারমাস সময় লাগবে।

তবে শ্রমিকদের কাছে সুখের খবর একটাই। তা হল, পুজোর মুখেই তাঁদের বকেয়া টাকার একটা অংশ মিটিয়ে দিতে রাজি হয়েছে কর্তৃপক্ষ। ফলে এ বার পুজোটা অন্তত কপর্দকশূন্য অবস্থায় কাটবে না।

এক সময় হুগলী, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, ত্রিবেণী, চুঁচুড়া ইত্যাদি এলাকার অর্থনীতিতে ডানলপ ছিল একটা ফ্যাক্টর। ডানলপ অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে এখানকার ব্যবসায়ীরাও মন্দায় পড়েন। প্রত্যক্ষ তো বটেই, পরোক্ষেও বহু লোকের রুজি-রোজগারে টান পড়েন। শ্রমিক থেকে শুরু করে আশপাশের ব্যবসায়ীরাও চাইছেন, আর যেন বন্ধ না হয় ডানলপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+