হাসপাতালের সামনেই অর্থের অনাদায়ে করোনা রোগীর মৃত্যু করুণ দৃশ্য ঘিরে চাঞ্চল্য
হাসপাতালের সামনেই অর্থের অনাদায়ে করোনা রোগীর মৃত্যু করুণ দৃশ্য ঘিরে চাঞ্চল্য
আবারও অমানবিকতার নজির, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে গিয়ে আগাম ভর্তির টাকা জমা না দিতে পারায় হাসপাতালের সামনেই মৃত্যু হল করোনা আক্রান্তের। এমনই অমানবিক ঘটনার নজির গড়ল কলকাতার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতাল।

যেখানে রাজ্য সরকার রাজ্যের বেসরকারি করোনা হাসপাতালগুলোতে লাগাম ছাড়া বিল, রোগীর আত্মীয় পরিবারের সঙ্গে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগ নিয়ে দায়ের হওয়া মামলা বিচারাধীন রয়েছে আদালতে। রাজ্য সরকার বারংবার লাগাম ছাড়া বিল নিয়ে নির্দেশ দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলোকে। কিন্তু এরাজ্যের বেসরকারি হাসপাতালগুলি সে সেকথা কানেই তুলছে না, এই ঘটনাই ফের আরেকবার তার প্রমাণ দিল। এই রকম ঘটনার অমানবিকতা নজির গড়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গিয়েছে, মাত্র তিনদিন আগেই করোনা কেড়ে নেয় তাঁর স্বামীর প্রাণ। তারপর করোনা সংক্রমণে আক্রান্ত হন স্ত্রী। প্রথমে পার্ক সার্কাসের একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়েছিল। গতকালই তাঁর রিপোর্ট জানা যায়। এবং সেটি পজেটিভ। এরপরই ওই নাসিংহোম থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির আগে জমা দিতে হত ৩ লক্ষ টাকা। তা না পেরে সোমবার গভীর রাতে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারালেন ওই মহিলা রোগী। তাঁরা তমলুকের বাসিন্দা বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর বারংবার সহযোগিতা চেয়েছেন। কিন্তু ব্যর্থ। দিন তিনেক আগেই করোনায় আক্রান্ত হয়ে তাঁর স্বামীর মৃত্যুর পরপরই তিনি অসুস্থ হন।












Click it and Unblock the Notifications