Duare Sarkar: দুয়ারে সরকার কাল থেকে, কোন ৪ নতুন প্রকল্পের সুবিধা মিলবে? পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা
Duare Sarkar: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। প্রশাসনকে জনগণের দুয়ারে পৌঁছে দিয়ে পরিষেবা প্রদানের জন্য যে দুয়ারে সরকার চালু করেছেন মুখ্যমন্ত্রী, কাল থেকে শুরু হচ্ছে তার সপ্তম পর্যায়।
ইতিমধ্যেই দেশের রাষ্ট্রপতির দেওয়া পুরস্কার থেকে শুরু করে স্কচ অ্যাওয়ার্ড, নানা মহল থেকে স্বীকৃতিলাভ করেছে এই দুয়ারে সরকার। সেপ্টেম্বর মাস জুড়েই চলবে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আবেদনপত্র জমা নেওয়ার শিবির চলবে ১ থেকে ১৬ সেপ্টেম্বর অবধি। পরিষেবা প্রদানের শিবির ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর অবধি চলবে। বিগত ৬টি পর্যায়ে ৪,৬৬, ২৮৪টি শিবির আয়োজন করা হয়েছে। শিবিরে এসেছেন ৯.৬৫ কোটির বেশি মানুষ। ৭.২০ কোটির বেশি রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করা হয়েছে।
দুদুয়ারে সরকারের সপ্তম পর্যায়ে ১৭টি বিভিন্ন বিভাগের রূপায়িত ৩৫টি সরকারি প্রকল্প রাজ্যবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এগুলি হলো- খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র বা ডিসেবিলিটি সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, তফশিলী বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা।

এ ছাড়াও থাকছে বার্ধক্য পেনশন, কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড (কৃষি), এগ্রিকালচারার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, বাংলা কৃষি সেচ যোজনার সুবিধা, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা ও লিঙ্ক করানো, আধার, কৃষিজমির মিউটেশন ও ল্যান্ড রেকর্ডসে ছোট সংশোধন, পাট্টার আবেদন, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের নথিভুক্তিকরণ।
এই প্রকল্পগুলির সঙ্গে থাকছে উদ্যম পোর্টালে নাম নথিভুক্তিকরণ, শিল্পী ও তাঁতিদের নথিভুক্তি, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ, ইলেকট্রিসিটি ওয়েভার ও নতুন সংযোগ।
নতুন যে চারটি প্রকল্প এবার থাকছে তা হলো, বার্ধক্য ভাতা (সমাজ কল্যাণ ও শিশু উন্নয়ন বিভাগ), পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ (শ্রম বিভাগ), উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকাভুক্তিকরণ (ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ)।
এই প্রকল্পগুলির সঙ্গে থাকছে উদ্যম পোর্টালে নাম নথিভুক্তিকরণ, শিল্পী ও তাঁতিদের নথিভুক্তি, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ, ইলেকট্রিসিটি ওয়েভার ও নতুন সংযোগ।
নতুন যে চারটি প্রকল্প এবার থাকছে তা হলো, বার্ধক্য ভাতা (সমাজ কল্যাণ ও শিশু উন্নয়ন বিভাগ), পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ (শ্রম বিভাগ), উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকাভুক্তিকরণ (ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ)।
এবারেও বুথস্তরে স্থায়ী ও ভ্রাম্যমান দু-ধরনের শিবিরই আয়োজন করা হচ্ছে। রাজ্যজুড়ে পূর্বনির্ধারিত ১ লক্ষ শিবিরে আবেদনপত্র গ্রহণের বন্দোবস্ত করা হয়েছে। শিবিরগুলির ৩৬ শতাংশ ভ্রাম্যমান শিবির, ৬৪ শতাংশ প্রচলিত শিবির। পরিষেবা প্রদানের শিবিরের সংখ্যা একই রাখা হবে। প্রচার চলাকালীন প্রায় ২ লক্ষ শিবির কার্যকর থাকবে। নিবিড় প্রচার বলে প্রতি কাজের দিনে ১৪-১৫ হাজার শিবিরের ব্যবস্থা থাকছে।
http://ds.wb.gov.in ওয়েবসাইট থেকে নিকটবর্তী শিবিরের খোঁজ পাওয়া যাবে। ব্লক, জেলা ও রাজ্যস্তরে থাকছে কন্ট্রোল রুম। প্রতিটি শিবিরে অভিযোগ জানানোর বাক্স রাখা থাকবে। আবেদনকারীদের পরিষেবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রদান করা হবে। রাজ্য হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-০১১৭/০৩৩- ২২১৪০১৫২ - ১৫টি লাইন।












Click it and Unblock the Notifications