সাতসকালে বাঁকুড়ায় জোড়া খুনে চাঞ্চল্য

প্রাতঃভ্রমণে গিয়ে খুন হলেন দুজন। দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। বাঁকুড়ার মগরা গ্রামে ঘটনাটি ঘটেছে। খুন করা হয়েছে গুনময় চৌধুরী ও নিছু রায় নামের দুজনকে।

সাতসকালে বাঁকুড়ায় জোড়া খুনে চাঞ্চল্য

পুলিশ জানিয়েছে, খুন হওয়া গুনময় বন বিভাগের কর্মী। নিছু নামের মহিলা স্থানীয় বাসিন্দা। অভিযোগ, গ্রামেরই একজন তাঁদের পিছু ধাওয়া করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের কোনও বিবাদের জেরেই সম্ভবত খুন করা হয়েছে এই দুজনকে।

মগরা গ্রামের এই খুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। পারিবারিক শত্রুতার জেরে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+