কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র
ভোটের দায়িত্ব বন্টন নিয়ে নির্বাচন কমিশন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতির অভিযোগে যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাঁদের কোনওভাবেই ভোটের কাজে ব্যবহার করা যাবে না।

কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে, যাঁরা 'দাগি' হিসেবে চিহ্নিত রয়েছেন, ভোট সংক্রান্ত কোনও দায়িত্বই তাঁদেরকে দেওয়া যাবে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে, ইতিমধ্যেই এরকম শিক্ষকদের ভোটের ডিউটি দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কমিশনের ব্যাখ্যা যে, পুরনো তথ্যের ভিত্তিতে নাম উঠে আসার কারণে এরকম সমস্যা তৈরি হয়েছে, তবে খুব তাড়াতাড়ি তা সংশোধনও করা হচ্ছে।
এদিকে আবার, এবারের কমিশন ভোটে এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। ভোটের কাজের জন্য সরকারি হাসপাতালের চিকিৎসকদেরও যুক্ত করা হচ্ছে। বেশ কয়েকজন চিকিৎসকের নামে প্রিসাইডিং অফিসার হিসেবেও নিয়োগপত্র পাঠানো হয়েছে। জানা গিয়েছে যে, আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অন্তত ৪৯ জন চিকিৎসককে ভোটের দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে। এই তালিকায় বিভিন্ন বিভাগের চিকিৎসকরাই রয়েছেন।
তবে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই সিদ্ধান্তকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ সরকারি হাসপাতালগুলোতে এমনিতেই রোগীর চাপ সবসময়ের জন্য বেশি থাকে। চিকিৎসকরা যদি ভোটের কাজে যুক্ত হয় তাহলে পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কমিশনের দাবি যে, সংশ্লিষ্ট আধিকারিকদের মাধ্যমেই এই দায়িত্ব ভাগ করা হয়েছে। এছাড়াও কমিশন আরও জানিয়ে দিয়েছে যে, যে সমস্ত কর্মীরা চুক্তিভিত্তিক রয়েছেন তাঁদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না। তবে, সেই নিয়ম ভঙ্গের অভিযোগও সামনে এসেছে। আর এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরিয়েও দেওয়া হয়েছে।
ভোটের ডিউটি ঘিরে নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ধর্ম ও জাতির নামে বিভেদ সৃষ্টি করছে উন্নয়নবিমুখ বিজেপি, দাবি অভিষেকের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা











Click it and Unblock the Notifications