দুই পুরসভায় এনপিআর নিয়ে বিজ্ঞপ্তির জেরে শাস্তি ২ আধিকারিককে! কেন শাস্তি নয় পুরপ্রধানদের, উঠছে প্রশ্ন

২ পুরসভায় এনপিআর নিয়ে বিজ্ঞপ্তির জেরে শাস্তি ২ আধিকারিককে! কেন শাস্তি নয় ২ পুরপ্রধানের, উঠছে প্রশ্ন

নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যে এনপিআর-এর কাজ বন্ধ রাখা হচ্ছে। তা সত্ত্বেও এনপিআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত ২ পুরসভায়। এই দুই পুরসভা হল টিটাগড় এবং কামারহাটি। পরে জানা যায় এই কাজ শুরু করেছিলেন ২ পুরসভায় ২ আধিকারিক। কর্তব্যে বিচ্যুতির কারণে জেলাশাসক ২ আধিকারিককে সাসপেন্ড করেছেন বলে সূত্রের খবর।

এনপিআর নিয়ে নবান্নের নির্দেশিকা

এনপিআর নিয়ে নবান্নের নির্দেশিকা

নবান্নের তরফে স্বরাষ্ট্র দফতর জানিয়ে দিয়েছিল রাজ্যে এনপিআর-এর কাজ বন্ধ রাখা হচ্ছে। এর পরেও যদি এনিয়ে কেউ কোনও ভুল করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তির মুখে পড়তে হবে।

 ২ পুরসভায় বিজ্ঞপ্তি জারি

২ পুরসভায় বিজ্ঞপ্তি জারি

দুই পুরসভা কামারহাটি এবং টিটাগড়ে এনপিআর এবং সেনসাস নিয়ে বিজ়্প্তি জারি করা হয়। ৭ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে কামারহাটি পুরসভা। সেখানে বলা হয়, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষকদের উদ্দেশে বলা হয়, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তালিকা দিতে। যাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন।

তৃণমূল প্রধানের সই ঘিরে প্রশ্ন

তৃণমূল প্রধানের সই ঘিরে প্রশ্ন

দুই পুরসভা কামারহাটি এবং টিটাগড়ের দুটিই তৃণমূলের দখলে। কামারহাটি পুরসভার বিজ্ঞপ্তির ক্ষেত্রে, সেখানে সই রয়েছে পুরপ্রধান গোপাল সাহার। অন্যদিকে টিটাগড় পুরসভার ক্ষেত্রেও চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর সই রয়েছে। তাহলে কি না দেখেই এই সই হয়েছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন। ২ আধিকারিকের শাস্তি হলে, কেন তৃণমূলের তরফে পুরপ্রধানদের শাস্তি হবে না, তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

পুরপ্রধানের সাফাই, পরে ভুল স্বীকার

পুরপ্রধানের সাফাই, পরে ভুল স্বীকার

সূত্রের খবর অনুযায়ী, বিজ্ঞপ্তি নিয়ে সাফাই দিয়েছেন টিটাগড় পুরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। তিনি বলেছেন, জেলাশাসকের অফিস থেকে নির্দেশ আসায় ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কথা বলা হয়েছে। জেলাশাসকের দফতর থেকেই তাদের কাছে কাগজ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। পরে অবশ্য ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। বিজ্ঞপ্তি বাতিল করার কথাও জানিয়েছেন তিনি।

 খবর প্রকাশ্যে আসতেই সাসপেন্ড ২ আধিকারিক

খবর প্রকাশ্যে আসতেই সাসপেন্ড ২ আধিকারিক

খবর জানাজানি হতেই দুই পুরসভার ২ আধিকারিককে সাসপেন্ড করার জন্য নির্দেশ পাঠানো হয় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+