প্রাথমিকে প্রায় ৩২০০০ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

৩২০০০ হাজারের চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত কয়েকদিন আগেই প্রাথমিকে প্রায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ভিডিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

সেই মামলায় আপাতত স্বস্তি রাজ্য সরকারের। চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আর এহেন নির্দেশে স্বস্তি চাকরিহারাদেরও। তবে এই স্থগিতাদেশ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে।

চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ফের এই মামলার শুনানি হবে। তবে সেপ্টেম্বর পর্যন্ত কোনও শিক্ষকদের চাকরি যাচ্ছে না। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সে মতো প্রক্রিয়া চলবে বলেও এদিন জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, সিঙ্গল বেঞ্চ তার জুরিস ডিকশন অনুযায়ী কাজ করেছেন। চাকরিহারাদের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল-জবাবে অংশ নেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে তাঁর মন্তব্য, আদালত চাকরিহারাদের বক্তব্য না শুনে কীভাবে রায় ঘোষণা করতে পারে।

আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। যত ক্যান্সেলেশন অব অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছিল, ফুল স্টে করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

অন্যদিকে এদিন চাকরিহারারা জানান, কিছুই আমরা এই বিষয়ে জানতাম না। হঠাত করে শুনলাম সমস্ত চাকরি বাতিল করে দেওয়া হল। কি ধরনের বিচার ব্যবস্থা? প্রশ্ন চাকরিহারাদের। বলে রাখা প্রয়োজন, গত শুনানিতে তাৎপর্যপূর্ণ ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকেই আঙ্গুল তুললেন চাকরি বাতিল হওয়া ৩২ হাজার শিক্ষকের একাংশ।

কলকাতা হাইকোর্ট

সিঙ্গেল বেঞ্চে মামলায় যুক্ত ছিলেন না এই শিক্ষকেরা তাদের বক্তব্যও শোনা হোক এই দাবি কেন জানায়নি পর্ষদ? ডিভিশন বেঞ্চে সওয়াল করেন চাকরি হারাদের আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়ের।

শুধু তাই নয়, দুর্নীতিতে যুক্ত আছেন বলে বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যকে। তারা দুর্নীতিতে যুক্ত থাকলে এই শিক্ষকদেরও দুর্নীতিতে যুক্ত থাকতে হবে এই সিদ্ধান্ত কিভাবে গ্রহন করা যায়? আদালতে প্রশ্ন কল্যাণ বন্দোপাধ্যায়ের।

পাশাপাশি কয়েকজন প্রার্থীর নম্বর পরীক্ষা করে সিঙ্গেল বেঞ্চ কীভাবে দুর্নীতি হয়েছে বুঝে গেলেন তা নিয়েও শুনাতে প্রশ্ন তোলেন আইনজীবী। এহেন নির্দেশে লক্ষাধিক মানুষের ক্ষতি হবে বলেও সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেনি। আজ শুক্রবার তা জানানো হবে বলে জানানো হয়। সেই মতো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+