দিলীপ ঘোষের মামলা খারিজ, ২৪ তারিখেই টেট পরীক্ষা, নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টে সাংসদ দিলীপ ঘোষের আবেদন খারিজ হয়ে গেল। ২৪ আগস্ট নির্ধারিত দিনে রাজ্যে টেট পরীক্ষা হবে। এই কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়। সেদিকে নজর রাখবে প্রশাসন।
ব্রিগেডে এক লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে সেই দিন। তাই নিয়ে রয়েছে জোর চর্চা। এর আগে ১০ ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষার দিন নির্ধারিত হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষার দিন বাতিল করা হয়েছিল। ২৪ ডিসেম্বর ওই পরীক্ষা হবে। রাজ্যের তরফে এই কথা জানানো হয়। তারপরেই শুরু হয়েছিল চাপানউতোড়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই দিন গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে।

রাজ্য সরকার সেই অনুষ্ঠান বানচাল করার জন্যই কি এই ব্যবস্থা করল? প্রশ্ন উঠেছে। টেট পরীক্ষা হলে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হলে পৌঁছানোর জন্য ব্যবস্থা করতে হবে। এদিকে রাজ্যে এই প্রথম এত বড় কর্মসূচি রয়েছে। এক লক্ষ কন্ঠে গীতা পাঠ হবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কলকাতা শহরে। শঙ্করাচার্যের উপস্থিত থাকার কথা।
বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হচ্ছিল ওই দিন পরীক্ষা স্থগিত রাখুক রাজ্য সরকার। অন্য কোনও দিনে রাজ্যে এই পরীক্ষা করা হোক। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনও বার্তা এই বিষয়ে দেওয়া হয়নি। গত সপ্তাহে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। টেট পরীক্ষা ২৪ তারিখ না করার আবেদন জানানো হয়।
আবেদনের ভিত্তিতে মামলার শুনানির কথা ছিল গতকাল সোমবার। কিন্তু সেই দিন মামলা শুনানি হয়নি। আজ মঙ্গলবার মামলা শুনানি হয়। কিন্তু দিলীপ ঘোষের পক্ষে বিচারপতির মত যায়নি। রাজ্যে টেট পরীক্ষা হবে ওই নির্দিষ্ট দিনেই। এমন কথাই জানিয়ে দিয়েছেন বিচারপতি। ২৪ ডিসেম্বর হবে টেট পরীক্ষা। দিলীপ ঘোষের আবেদন খারিজ।
রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। পরিবহন দফতরকে উপযুক্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে। যারা পরীক্ষার এডমিট কার্ড দেখাবে, সেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications