দুই নিরাপত্তারক্ষীর সংক্রমণ! সোমবার করোনা পরীক্ষা দিলীপ ঘোষের
দুই নিরাপত্তা রক্ষীর করোনা সংক্রমণ হয়েছে। যার জেরে সোমবার করোনা পরীক্ষা করা হবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। শনিবার রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত
দুই নিরাপত্তা রক্ষীর করোনা সংক্রমণ হয়েছে। যার জেরে সোমবার করোনা পরীক্ষা করা হবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। শনিবার রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র নিজেই নিজের করোনা সংক্রমণের খবর দিয়েছিলেন।

জেড ক্যাটেগরির নিরাপত্তা দিলীপ ঘোষের
বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। নিউটাউনের যেখানে তিনি ঘর ভাড়া নিয়েছেন, সেখানেই থাকেন নিরাপত্তারক্ষীরাও। মূলত ২০১৯-এর মেদিনীপুর থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই দিলীপ ঘোষের নিরাপত্তা বেড়েছে।

সর্বক্ষণের সঙ্গী সিআইএসএফ-এর নিরাপত্তারক্ষীরা
প্রাতর্ভ্রমণ থেকে শুরু করে দলের কর্মসূচি এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। দিন দুয়েক আগে সল্টলেকে সব্যসাচী দত্তের গণেশ পুজোয় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সমসময়ই সঙ্গী থাকেন এইসব জওয়ানরা।

সংক্রমিত দিলীপ ঘোষের ২ নিরাপত্তারক্ষী
সূত্রের খবর অনুযায়ী, দিলীপ ঘোষের দুই নিরাপত্তারক্ষী করোনায় সংক্রমিত। সোমবার তাঁর করোনা পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সাংগঠনিক কাজে তাঁর দিল্লি যাওয়ার কথা থাকলেও, সংক্রমিতদের সংস্পর্শে আসার কারণে তাঁর দিল্লি যাওয়া বাতিল হতে পারে বলেও জানা গিয়েছে।

করোনায় সংক্রমিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা
রবিবার নিজের করোনায় সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। এর আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, এবং সায়ন্তন বসু। রাজ্যের মন্ত্রীদের মধ্যে সুজিত বসু করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ, দুলাল দাস এবং উদয়ন গুহ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ফলতা ও এগরার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ এবং সমরেশ দাসের। করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়ে উঠেছেন সিপিএম-এর তিন নেতা। ফুয়াদ হালিম, অনাদি সাহু এবং মহম্মদ সেলিম।












Click it and Unblock the Notifications