ছোট মন তৃণমূলের কংগ্রেসের! সন্ত্রাস হলে পাল্টা দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভোটের আগের দিন খড়গপুর নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। গত লোকসভা নির্বাচনে তিনি মেদিনীপুর আসন থেকে নির্বায়চনে জিতে সাংসদ হয়েছে।

ভোটের আগের দিন খড়্গপুর নিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন খড়্গপুর সদরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। গত লোকসভা নির্বাচনে তিনি মেদিনীপুর আসন থেকে নির্বাচনে জিতে সাংসদ হয়েছে। যার জেরে খড়গপুর সদর আসনটি শূন্য হয়েছে।

১০০% কনফিডেন্ট দিলীপ ঘোষ

১০০% কনফিডেন্ট দিলীপ ঘোষ

খড়গপুরের লড়াইটা প্রদীপ সরকার আর প্রেমচাঁদ ঝা-এর মধ্যে নয়। লড়াইটা হল দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে। এই লড়াইয়ে জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ কনফিডেন্ট বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

তৃণমূলকে হুঁশিয়ারি

তৃণমূলকে হুঁশিয়ারি

এদিন তাঁর মুখে তৃণমূলকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, নির্বাচনে সন্ত্রাস হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে। পরিস্থিতি অনুযায়ী দাওয়াই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট কথা দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না। যারা অন্যায় করে তারাই ভয় পায়।

'মানুষকে ধোঁকা দিচ্ছে তৃণমূল'

'মানুষকে ধোঁকা দিচ্ছে তৃণমূল'

তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে। রাজ্যে গত ৮ বছরে তারা কিছুই করেনি বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ তৃণমূলের ইস্তেহারের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তাঁর দাবি আদর্শ আর স্বচ্ছতার ফলে মানুষের আস্থা বেড়েছে বিজেপির ওপর।

'ছোট মন তৃণমূলের'

'ছোট মন তৃণমূলের'

এদিন তিনি বলেন, তৃণমূল মানেই ছোট মনের মানুষ। তিনি বলেন, এরা বড় সরকার চালাতে জানে না। চালানোর কথা ভাবতেও পারে না। যেভাবে রাজ্যপালকে আক্রমণ করা হচ্ছে, তার সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল ছোট মনের পরিচয় দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+