২০২১-এ তৃণমূলের সব হিসাব চুকিয়ে দেবেন দিলীপ ঘোষ, মমতার সরকারকে হুঁশিয়ারি
তৃণমূলের যাবতীয় হিসেব ২০২১-এই চুকিয়ে দেবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে থানার সামনে দাঁড়িয়ে এমনই হুঙ্কার ছাড়লেন তিনি।
তৃণমূলের যাবতীয় হিসেব ২০২১-এই চুকিয়ে দেবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে থানার সামনে দাঁড়িয়ে এমনই হুঙ্কার ছাড়লেন তিনি। কুসুমি গ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশকেই দায়ী করলেন তিনি। একই কথা শোনা গেল বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কণ্ঠেও।

এবার হিসেবে চোকানোর পালা, বললেন দিলীপ
দিলীপ ঘোষ বলেন, দলীয় কর্মী খুন হয়েছেন পুলিশের গাফিলতির কারণেই। পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারই কেসারত দিতে হয়েছে বিজেপিকে। পুলিশ এখন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। রাজ্যে এখন পর্য়ন্ত ১০৪ জন বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন। এবার হিসেবে চোকানোর পালা।

একের পর এক বাক্যবাণ দিলীপের
বিজেপি রাজ্য সভাপতির কথায়, আমরা কথা দিচ্ছি প্রতিটা মৃত্যুর ঋণ শোধ করব। সমস্ত হিসেব চুকিয়ে দোব ২০২১-এই। পুলিশ-সহ সমস্ত তৃণমূল দালালদের বুঝে নেওয়া হবে। দাঁতনের কুসুমি গ্রামে বিজেপি কর্মীর মৃতদের নিয়ে মিছিল করে থানার সামনে পুলিশকে লক্ষ্য করে একের পর এক বাক্যবাণ ছাড়েন তিনি।

২০২১ সালে পরিবর্তনের পর সব হিসেব নেব
এদিন বিজেপির পক্ষ থেকে মৃতের স্ত্রীকে পাঁচ লক্ষ টাকার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, কেন্দ্রীয় সরকার চাল-ডাল পাঠিয়েছে, রাজ্য সরকার তা লুঠ করেছে। ভাববেন না আমরা সেসব ভুলে যাব। ২০২১ সালে পরিবর্তনের পর সব হিসেব নেব।

সায়ন্তন বসুও যোগ্য সঙ্গত করলেন
একা দিলীপ ঘোষ নন, সায়ন্তন বসুও তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আর ছ-মাস ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর একজন বিজেপি কর্মী বা নেতার গায়ে যদি হাত পড়ে তখন দলীয় কর্মীরা যা ইচ্ছা তা করবেন। প্রয়োজেনে থানা জ্বালিয়ে দেবেন। সবুজ সংকেত দিয়ে দিলেন বিজেপি রাজ্য সম্পাদক।












Click it and Unblock the Notifications