২০২৪-র ভোটে লড়তে পারবেন কিনা সন্দেহ! মমতার দিল্লি সফর নিয়ে নিশানা দিলীপ ঘোষের

২০২৪-র ভোটে লড়তে পারবেন কিনা সন্দেহ! মমতার দিল্লি সফর নিয়ে নিশানা দিলীপ ঘোষের

২০২৪-র ভোটে লড়তে পারবেন কিনা সন্দেহ। মমতার দিল্লি সফরের আগে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নিজেও রয়েছেন দিল্লিেত। লোকসভা অধিবেশনে অংশ নিচ্ছেন। এদিকে মমতার আজ দিল্লি সফরে বাড়তি পারদ চড়বে রাজধানীর রাজনৈতিক মহলে তাতে কোনও সন্দেহ নেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর

আজই দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে চরমে রাজনৈতিক উত্তাপ। প্রায় ২ বছর পর দিল্লি যাচ্ছেন তিনি। মমতা সেখানে বৈঠক করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২৪-কে টার্গেট করেই মমতার এই দিল্লি সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

মমতাকে নিশানা দিলীপের

মমতাকে নিশানা দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন ২০১৯-র ভোটেও আগেও দিল্লি গিয়েছিলেন তিনি। ব্রিগেডে ব়্যালিও করেছিলেন। তারপরেও কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেস।২০২৮-র ভোটে লড়তে পারবেন কিনা সন্দেহ। মোদীর কাছে হাতজোড় করতে যাচ্ছেন মমতা।

মোদীর সঙ্গে বৈঠক

মোদীর সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর বুধবার মমতাকে সময় দিয়েছেন মোদী। সেখানে কী নিয়ে আলোচনা হবে তা জানা যায়নি। তবে রাজ্যের জন্যই দরবার করতে যাচ্ছেন তিনি এমনই জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন,যেভাবে ঋণের বোঝা চাপছে তাতে সরকার চালাতে পারছেন না মমতা। সেকারণেই মোদীর কাছে হাতজোর করতে যাচ্ছেন তিনি।

সোনিয়ার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

সোনিয়ার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। সোনিয়া গান্ধী সঙ্গে মমতার এইবৈঠকে ফের তৃতীয় ফ্রন্টের জল্পনা শুরু হয়েছে। কারণ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ফের ইউনাইটেড ইন্ডিয়ার বার্তা দিয়েছেন মমতা। ২০১৯ সালের লোকসভা ভোটেও আগেও মমতার নেতৃত্বেই শক্তিবাড়িয়েছিল তৃতীয় ফ্রন্ট। এবার সেই শক্তি আরও দ্বিগুণ হতে পারে বঙ্গে মমতার জয়ের কারণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+