রাজ্যে চলছে ভ্যাকসিন সিন্ডিকেট, ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে দিলীপের নিশানায় মমতার সরকার
কসবায় ১০ দিন ধরে চলা ভুয়ো টিকাকরণ শিবির (fake vaccination camp) নিয়ে একের পর এক ঘটনা সামনে আসছে। জানা যাচ্ছে, ভুয়ো আইপিএস (ips) পরিচয় দেওয়া দেবাঞ্জন দেব (debanjan deb) টিকাকরণের শিবির করেছিল কলকাতার এক কলেজেও। এদিন
কসবায় ১০ দিন ধরে চলা ভুয়ো টিকাকরণ শিবির (fake vaccination camp) নিয়ে একের পর এক ঘটনা সামনে আসছে। জানা যাচ্ছে, ভুয়ো আইপিএস (ips) পরিচয় দেওয়া দেবাঞ্জন দেব (debanjan deb) টিকাকরণের শিবির করেছিল কলকাতার এক কলেজেও। এদিন বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকারকে কড়া আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।

ভুয়ো শিবিরে টিকা নেন তৃণমূল সাংসদ
১০ দিন ধরে টিকাকরণের শেষ দিনে ১০৭ নম্বর ওয়ার্ডের টিকাকরণ শিবির থেকে টিরা নিয়েছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ফোনে ম্যাসেজ না আসায় তাঁর সন্দেহ হয়। তিনিই পরে খোঁজ খবর করে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশের জালে ধরা পড়ে ভুয়ো শিবিরের উদ্যোক্তা দেবাঞ্জন দেব।

কসবা থানার নাকের ডগায় ভুয়ো শিবির
এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে নিজেকে আইএএস পরিচয় দিয়ে নীল বাতি লাগানো বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতো। যে গাড়িটি ব্যবহার করত তাতে কলকাতা পুরসভার লোগো লাগানো ছিল। মঙ্গলবার তাঁকে জেরার পরে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। জানা গিয়েছে, কসবার টিকাকরণ শিবিরে কয়েকশো মানুষ টিকা নিয়েছেন। সেখানে সোনারপুর থেকেও মানুষ এসেছিলেন টিকা নিতে। দেবাঞ্জন দেব শুরু কসবাতেই নয়, কলকাতার একটি কলেজ-সহ একাধিক জায়গায় এমনই শিবির পরিচালনা করেছে বলেই জানা গিয়েছে। টিকাগুলি আসল ছিল কিনা তা জানতে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে যাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে স্বাস্থ্য় সংক্রান্ত খবারখবর নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। পাশাপাশি দেবাঞ্জন দেবের কাছে সেই টিকা কোথা থেকে এসেছিল, তা নিয়েও খোঁজ খবর শুরু হয়েছে।

দিলীপ ঘোষের নিশানায় মমতার সরকার
এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, রাজ্যে ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। প্রশাসনের অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছন দিলীপ ঘোষ। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী কীভাবে ভুয়ো শিবির থেকে টিকা নিলেন, সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ। ভুয়ো শিবির থেকে টিকা নিয়ে অনেক মানুষের জীবন নিয়ে সংশয় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ।

তৃণমূল নেতারা ভ্যাকসিনের কুপন বিলি করছেন বলে অভিযোগ
কখনও শিলিগুড়ি আবার কখনও হুগলি, কোথাও তৃণমূলের পার্টি অফিস থেকে আবার কোথাও তৃণমূলের নেতারা ভ্যাকসিনের জন্য কুপন বিলি করছেন বলে অভিযোগ। যা নিয়ে স্থানীয় বিজেপির নেতৃত্বের তরপে প্রতিবাদ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনা পয়সায় ভ্যাকসিন পাঠালেও, তার জন্য কোথাও কোথাও টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে।












Click it and Unblock the Notifications