'আলুর কাটমানি যাচ্ছে কালীঘাটে', ফের একবার চড়া আক্রমণ দিলীপ ঘোষের
'আলুর কাটমানি যাচ্ছে কালীঘাটে'। হলদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, 'চাষি কষ্ট করে চাষ করেন। তারপর দালাল, ফড়েদের বিক্রি করতে হয়। তাই তাঁদের হাতে এক পয়সাও থাকত না। ৫ টাকায় আলু বিক্রি করেন কৃষকরা। বাজারে তা বিক্রি হয় ৪০ টাকায়। বাকি ৩৫ টাকা প্রতি কিলো আলুর কাটমানি কালীঘাটে যাচ্ছে। দিদি, দিদির ভাই, ভাইপোর কাছে যাচ্ছে।

পাশাপাশি, কেন্দ্রের বিজেপি সরকার অত্যন্ত কৃষকদরদী। বিজেপি সরকার সবসময় কৃষকদের পাশে আছে। এবার থেকে সরাসরি ফসল বিক্রি করতে পারবেন তাঁরা। তার ফলে আয় বাড়বে কৃষকদের। সিপিএম, কংগ্রেস, তৃণমূলের যারা দালাল, কৃষকদের টাকা লুঠ করে খেত তারাই এখন কৃষি আইনের বিরোধিতা করছে বলে দাবি দিলীপ ঘোষের।'
শনিবার কেন্দ্রীয় সরকারের কৃষিবিল সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলায় দাপিয়ে বেড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। হলদিয়ার বাবুরহাট থেকে দাড়িবেড়িয়া পর্যন্ত মিছিল করে বিজেপি কর্মী-সমর্থকরা। তাতে নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খেজুরিতে আসেন। রাজ্য সরকার ও পুলিশকে তীব্র ভাষায় আক্রমন করে তিনি বলেন ' হলদিয়া পুর নির্বাচন হয়েছিল।
সেখানেই পুলিশ ও গুন্ডাবাহিনী ভোট লুট করেছিল।এবার আর দিদির পুলিশ দিয়ে ভোট হবে না। দিল্লি থেকে পুলিশ আসবে। কালো চকচকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। দিদির ভাইরা এদিক-ওদিক করলেই প্রথমে ডান্ডা পড়বে, পিঠে দাগ নিয়ে বাড়ি যাবে। বাড়াবাড়ি করলেই আসবে হেঁটে, বাড়ি যাবে স্ট্রেচারে।'
তিনি আরও বলেন ,'রাজ্যের পুলিশ ও গুন্ডাবাহিনী এক হয়েছে। গুন্ডা বাহিনী হামলা চালাচ্ছে এবং পুলিশ মামলা করছে।দিদি লোকসভা নির্বাচনে প্রচার করেছিল ২০১৯ বিজেপি ফিনিশ। আমি দিদিকে বলেছিলাম ২০১৯ বিজেপি কি জিনিস দেখিয়ে দেবো। আমরা ১৮টা আসন জিতেছিলাম।' শনিবার সকালে হলদিয়া মহাকুমার মহিষাদলের বাবুরহাট থেকে দেউলপোতা পর্যন্ত প্রায় ৫ কিমি রাস্তা কেন্দ্র সরকারের কৃষিবিল সমর্থনে একটি পদযাত্রা করেন। পদযাত্রাতে প্রায় কুড়ি হাজার বিজেপি কর্মী সমর্থক পা মেলান।
পদযাত্রাটি বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতন ছিল। তারপরে দেউলপোতা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সভা করেন। সভাতে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবারুন নায়ক সহ অন্যান্য নেতৃত্বরা।












Click it and Unblock the Notifications