তৃণমূল অপরাধের রাজনীতি করছে, অপরাধীদের দখলে চলে গিয়েছে রাজ্য, পাল্টা হুঙ্কার দিলীপের
তৃণমূল অপরাধের রাজনীতি করছে, অপরাধীদের দখলে চলে গিয়েছে রাজ্য, পাল্টা হুঙ্কার দিলীপের
রাজ্যে অপরাধের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সরকার। অপরাধীদের দখলে চলে গিয়েছে গোটা রাজ্য। আর পুলিস নিরব দর্শকের ভূমিকা নিয়েছে। সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিকল্পনা করে বিরোধীদের উপর হামলা চালানো হচ্ছে বলে আক্রমণ করেছেন তিনি।

অপরাধীদের দখলে রাজ্য
শাসক দলের হিংসা উত্তরোত্তর বেড়েই চলেছে। গোটা রাজ্যটাই চলে গিয়েছে অপরাধীদের দখলে। সেকারণেই হিংসা বাড়ছে রাজ্যে। বিরোধীদের উপর আক্রমণ বাড়ছে। বিরোধীরা খুন হচ্ছে রাজ্যে। আর পুলিস নিরব দর্শকের ভূিমকায় রয়েছে।

উত্তপ্ত ভাটপাড়া, নৈহাটি
গতকাল রাত থেকে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে অর্জুনের গড় ভাটপাড়া, নৈহাটি। বিজেপির পার্টি অফিস দখলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার আঁচ গিয়ে পড়েছে নৈহাটি, ভাটপাড়াতেও। বিজেপির বিরুদ্ধে পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

অর্জুনের আক্রমণ
নৈহাটিতে তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ অধিকারীকে লোহাচের বলে আক্রমণ করেেছন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য বোমাবাজি করিয়ে বিজেপির নামে দোষ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা। তৃণমূল কংগ্রেস দলটা চোরেদের হয়ে গিয়েছে।

নিষ্ক্রিয় পুলিস
অর্জুন সিং অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করছে বাংলায়। পুলিস নিরব দর্শকের ভূমিকা নিয়েছে। তিনি অভিযোগ করেছেন রাজ্যে দুষ্কৃতিরা শাসন করছে। মমতা সরকার যাঁদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তাঁদের হাতেই একদিন মরবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। পুলিস চুপ করে আছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications