'একুশে তৃণমূল সাফ', টিএমসি সরকারকে চুটকিতে সারানোর হুমকি দিলীপ ঘোষের

'একুশে তৃণমূল সাফ', টিএমসি সরকারকে চুটকিতে সারানোর হুমকি দিলীপের

বাংলায় পরিবর্তন বরাবরই হয়েছে। ৩০ বছরের কংগ্রেস সরকারকে সরেছে। ৩৪ বছরের বাম সরকার সরেছে। এবার ১০ বছরের তৃণমূল কংগ্রেস সরকারকে তো চুটকিতেই সরানো যাবে। ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

১০ বছরের টিএমসি চুটকিতে সরাব

১০ বছরের টিএমসি চুটকিতে সরাব

একুশের ভোটে বদলা চান মমতা। সেই বদলা হিংসার নয় হবে বিজেপির পতনে। তার পাল্টা আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, উনিশে তৃণমূল হাফ হয়েছে, একুশে একেবারে সাফ হয়ে যাবে। ১০ বছরের টিএমসি সরারকে চুটকিতে সরাবে বিজেপি।

শহিদ দিবস চুরি

শহিদ দিবস চুরি

২১ জুলাই শহিদ দিবস চুরি করেছেন মমতা। কংগ্রেসের শহিদদের তৃণমূল তকমা দিয়ে ২১ জুলাই শহিদ দিবস পালন করেছেন তিনি। এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। আগামী বছর ২১ জুলাই পথসভা করতে হবে মমতাকে। আর বিজেপি সরকার সেইসভার অনুমতি দেবে। হুঁশিয়ারি দিলীপের

ভোট করাচ্ছেন না মমতা

ভোট করাচ্ছেন না মমতা

ভোট হলে যে তৃণমূল হারবে সেটা বুঝতে পেরেই পুরসভার ভোট হতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি পাল্টা মমতাকে আক্রমণ করেছেন কেউ আর তৃণমূলে থাকতে চাইছেন না তাই ভয় পেয়ে িগয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

রেশন দুর্নীতি

রেশন দুর্নীতি

তৃণমূল সরকার এলে আজীবন ফ্রি রেশন। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে একুশের ভোট প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। তার পাল্টা আক্রমণে দিলীপ বলেছেন, রেশনের চাল, ডাল চুরি করছে তৃণমূল তারা আবার ফ্রি রেশনেরল কথা বলছে। তৃণমূল থাকলে ফ্রি রেশন কেন কোনও রেশনে কিছুই জুটবে না সেটা বুঝে গিয়েছে মানুষ সেকারণেই পথে নেমে আন্দোলন করছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+