টিভি চ্যানেলে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপনে প্রশ্ন! লকডাউনেও পিকেকে ডাকা নিয়ে দিলীপের ব্যাখ্যায় আলোড়ন
দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন সব থেকে বেশি যদি কেউ লকডাউন ভেঙে থাকেন তাহলে তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীকেই কোয়ারেন্টাইনে পাঠানোর দাবি তুললেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন সব থেকে বেশি যদি কেউ লকডাউন ভেঙে থাকেন তাহলে তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীকেই কোয়ারেন্টাইনে পাঠানোর দাবি তুললেন দিলীপ ঘোষ। পাশাপাশি তাঁর কটাক্ষ দলে কাউকে ভরসা করতে না পেরে দিল্লি থেকে পিকেকে ডেকে আনতে হয়েছে।

মুখ্যমন্ত্রীকে পাঠানো উচিত কোয়ারেন্টাইনে
দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, তৃণমূল একেবারে নির্বাচনী প্রচারের স্তরে কাজ করছে। একমাস ধরে লকডাউন ভঙ্গ করায় মুখ্যমন্ত্রীকেই কোয়ারেন্টাইনে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

ভরসা করতে না পেরে দিল্লি থেকে পিকে
মমতা বন্দ্যোপাধ্যায় দল কিংবা সরকার কাউকেই ভরসা করতে পারছেন না। তাই লকডাউনের মধ্যেই দিল্লি থেকে পিকেকে ডেকে আনতে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেন, অ্যাডভান্স টাকা দেওয়া আছে তাই এই কাজ করা হয়েছে।

মুখ্যসচিব ভুল পথে চালিত করছেন
দিলীপ ঘোষের অভিযোগ ভুল পথে চালিত করছেন মুখ্যসচিব। এর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন। এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন সব মিথ্যা বলতে গিয়ে হিসেব মিলাতে পারছেন না মুখ্যসচিব।

চ্যানেলে চ্যানেলে বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন
দিলীপ ঘোষ কটা করে বলেন রাজ্য সরকার করোনার মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল তৈরি করেছিল। কিন্তু বিভিন্ন চ্যানেলে মধ্যে মধ্যেই যে ৩ মিনিটের বিজ্ঞাপন চলছে, তাতে কত কোটি টাকা খরত হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications