ট্রেনে পরিযায়ীদের মৃত্যু ছোট ও বিচ্ছিন্ন ঘটনা! দিলীপের মন্তব্যের সমালোচনায় এক তৃণমূল, সিপিএম

ট্রেনে পরিযায়ীদে মৃত্যু ছোট ও বিচ্ছিন্ন ঘটনা! দিলীপের মন্তব্যের সমালোচনায় এক তৃণমূল, সিপিএম

বাড়ি ফেরার সময় শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ীদের মৃত্যুর ঘটনাকে ছোট ও বিচ্ছিন্ন ঘটনা বলে বর্ণনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর জন্য রেলমন্ত্রককে কোনওভাবেই দোষ দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সংবেদনশীলতাকে উস্কে দেওয়ার অভিযোগও তিনি করেছেন।

ট্রেনেই মৃত্যু ৯ জনের

ট্রেনেই মৃত্যু ৯ জনের

প্রচণ্ড গরম, ক্ষুধা আর জলের অভাবকে সঙ্গে নিয়ে লক্ষ লক্ষ শ্রমিক বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। সোমবার থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক শিশু সহ ৯ জনের মৃত্যু হয়েছে।

দুর্ভাগ্যজনক ঘটনা

দুর্ভাগ্যজনক ঘটনা

এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, বেশ কিছু দুর্ভাগ্যজনক ঘচনা ঘটেছে। কিন্তু তার জন্য রেলকে দোষ দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। কেননা রেল পরিযায়ীদের ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলি বিচ্ছিন্ন ঘটনা।

সমালোচনায় তৃণমূল সিপিএম

সমালোচনায় তৃণমূল সিপিএম

যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করেছে তৃণমূল থেকে সিপিএম সবাই। তারা বিজেপি নেতাকে মন্তব্যের ব্যাপারে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছে। তাদের অভিযোগ, পরিযায়ী ইস্যু তৈরি হয়েছে কেন্দ্রের ভুল পদক্ষেপের জন্য। মন্তব্য করার আগে দিলীপ ঘোষের আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছে তৃণমূল সাংসদ সৌগত রায়। অন্যদিকে সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+