'ক্ষতিগ্রস্তদের টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হোক', ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে মোদীর কাছে আর্জি দিলীপের

'বাংলার মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী, তাই মমতার ডাক পেয়েই ছুটে এসেছেন ', আম্ফান নিয়ে বার্তা দিলীপ

ঘূর্ণিঝড় আম্ফান বিধ্বস্ত রাজ্যের পরিদর্শনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসেছেন। প্রায় ৮৩ দিন পরে কোনও রাজ্য সফরে এলেন মোদী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘূর্ণিঝড় বিধ্বস্ত রাজ্যগুলি ঘুরে দেখেন মোদী। এদিকে, গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে দিলীপ ঘোষ একাধিক বার্তা দিয়েছেন।

 'রাজনীতি তো হবে,, কিন্তু'

'রাজনীতি তো হবে,, কিন্তু'

এদিন রাজ্যের বিজেপি প্রধান দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিমানবন্দরে । সেখান থেকে বেরিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,'রাজনীতি তো হবে, রাজনীতি তো করব কিন্তু তার আগে বাংলার যে এই পর পর ধাক্কা, আম্ফান আর করোনার জেরে পেয়েছে ... তাতে অর্থনীতি থেকে চিন্তাভাবনা সব পাল্টে গিয়েছে বাংলার।'

বাংলার মানুষের পাশে প্রধানমন্ত্রী

বাংলার মানুষের পাশে প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী আহ্বানের ২৪ ঘণ্টার মধ্যেই কার্যত প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন যে রাজ্যের সফরে তিনি আসবেন। এই নিয়ে দিলীপ ঘোষের দাবি, ' যেভাবে মমতা ডাকার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এসেছেন, বাংলার মানুষের সঙ্গে তিনি আছেন।'

 মোদীকে চিঠি দিলীপের

মোদীকে চিঠি দিলীপের

মোদীকে এদিন একটি চিঠিতে দিলীপ ঘোষ রাজ্যের আম্ফান পরিস্থিতির সম্পর্কে জানিয়েছেন। সেখানে রাজ্যের আনুমানিক ক্ষতির পরিমাণ নিয়েও মোদীকে বার্তা দেন দিলীপ ঘোষ।

 মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা..

মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা..

দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,' আগে রাজ্যে কী পরিস্থিতি হয়েছে আয়লা বা ফনির সময় , তা আমরা দেখেছি। তাই আমি প্রধানমন্ত্রীকে বলেছি, যাঁদের যা পাওনা রয়েছে সেই টাকা পার্সোনাল অ্যাকাউন্টে পাঠানো হোক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+