বিজেপির 'মডেল' কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন দিলীপের! সিপিএম, কংগ্রেস জোটের অবস্থা নিয়ে কটাক্ষ

কোয়ারেন্টাইন সেন্টারে পরিযায়ীদের লালারসের নমুনা পরীক্ষা না করার অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

কোয়ারেন্টাইন সেন্টারে পরিযায়ীদের লালারসের নমুনা পরীক্ষা না করার অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার তিনি নিজের লোকসভা এলাকায় বিজেপি পঞ্চায়েত পরিচালিত একটি কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন।

কোয়ারেন্টাই কেন্দ্র পরিদর্শন দিলীপ ঘোষের

কোয়ারেন্টাই কেন্দ্র পরিদর্শন দিলীপ ঘোষের

খড়গপুর গ্রামীণ এলাকায় অর্জুনি গ্রাম পঞ্চায়েতের খেমাশুলিতে স্থানীয় একটি স্কুলে কোয়ারেন্টাই সেন্টার করেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত। শুক্রবার সেই কোয়ারেন্টাই সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন তিনি। ছয় নম্বর জাতীয় সড়ক থেকে হেঁটে তিনি কোয়ারেন্টাই সেন্টারে যান। কথা বলেন পরিযায়ীদের সঙ্গে।

বিজেপির 'মডেল' কোয়ারেন্টাইন সেন্টার

বিজেপির 'মডেল' কোয়ারেন্টাইন সেন্টার

দিলীপ ঘোষ বলেন, তারা দেখাতে চাইছেন, কোয়ারেন্টাইন সেন্টার কেমন হওয়া উচিত। তিনি আরও বলেন, যেসব মানুষগুলি অনেক কষ্ট, দুঃখ নিয়ে ফিরে এসেছেন, তাঁরা যেন নিজেদেরকে আলাদা মনে না করেন, তার জন্য এই কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা করছে বিজেপি। এই কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে।

পরীক্ষা না হওয়ার অভিযোগ

পরীক্ষা না হওয়ার অভিযোগ

এই কোয়ারেন্টাই সেন্টারে কোনও পরিযায়ীর লালারসের নমুনা সংগ্রহ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। পরিযায়ীদের সেখানে আলাদা করে রাখা হয়েছে। দিলীপ ঘোষ বলেন, এমন অব্যবস্থা ও অমানবিকতার পরিবর্তন হওয়া দরকার।

তথ্য গোপনের অভিযোগ

তথ্য গোপনের অভিযোগ

দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য প্রথম থেকে তথ্য গোপনের চেষ্টা করেছে। পাশাপাশি গড়িয়ার শ্মশানে ১৪ টি মৃতদেহ সৎকারের চেষ্টা নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ ওই ১৪ টি দেহই ছিল করোনা আক্রান্ত রোগীদের।

কংগ্রেস ও সিপিএম জোট নিয়ে দিলীপ ঘোষ

কংগ্রেস ও সিপিএম জোট নিয়ে দিলীপ ঘোষ

রাজ্য রাজনীতি নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, আগামী বছর রাজ্যে সিপিএম ও কংগ্রেসের জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। তিনি কটাক্ষ করে বলেছেন, সিপিএম-এর এমন অবস্থা যে কোরামিন বা স্যালাইন দিলেও উঠে দাঁড়াতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+