দিলীপ কি ক্রমেই ব্রাত্য হচ্ছেন বঙ্গ নেতৃত্বের কাছে, ফের ‘ব্ল্যাক-আউটে’ প্রশ্ন বিজেপিতেই
দিলীপ কি ক্রমেই ব্রাত্য হচ্ছেন বঙ্গ নেতৃত্বের কাছে, ফের ‘ব্ল্যাক-আউটে’ প্রশ্ন বিজেপিতেই
মিজারামে বসেও বাংলার জন্য পরিকল্পনা কষেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু বঙ্গ নেতৃত্ব তাঁকে ধর্ত্যব্যের মধ্যেই ধরছে না। তাঁকে ব্রাত্য করে রেখে দিয়েছে। আর তা পদে পদে প্রমাণিত হচ্ছ। সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণে বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে স্থান পায়নি দিলীপ ঘোষের কোনও ছবি বা ভিডিও।

দিলীপ ঘোষ স্থান পাননি বিজেপির ফেসবুক পেজে
সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিরোধান দিবসে বঙ্গ বিজেপির তরফে নানা অনুষ্ঠান হয়েছে। দলের শীর্ষ নেতারা নানা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, নানা কর্মসূচি নিয়েছেন। তাঁদের ছবি ও ভিডিও বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে স্থান করে নিয়েছে গুরুত্বের সঙ্গে। কিন্তু বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা এ রাজ্যেরই সাংসদ দিলীপ ঘোষের ছবি বা ভিডিও কিছুই স্থান পায়নি বিজেপির ফেসবুক পেজে। তা নিয়েই তৈরি হয়েছঠে বিতর্ক।

প্রাক্তন রাজ্য সভাপতিকে ব্ল্যাক আউট! এবারই প্রথম নয়
কেন বঙ্গ বিজেপির সদ্য প্রাক্তন তথা সফলতম সভাপতি দিলীপ ঘোষের ছবি বা ভিডিও নেই বিজেপির ফেসবুক পেজে? এ প্রশ্ন উঠে পড়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি প্রাক্তন রাজ্য সভাপতিকে ব্ল্যাক আউট করা হচ্ছে? এবারই প্রথম নয়, এই অভিযোগ উঠেছিল আগেও। ফের একবার বিজেপির অন্দরেই সেই প্রশ্ন উঠে পড়ল।

বারবার বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে সরব, তাই কি ব্ল্যাক-আউট
রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে দিলীপ ঘোষকে বঙ্গ রাজনীতিতে 'সেন্সর' করা নিয়ে। সম্প্রতি দিলীপ ঘোষকে সাতটি রাজ্যের বুথ সশক্তিকরণ কর্মসূচি রূপায়ণে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার সেন্সরও করা হয়েছে। তিনি হালে বারবার বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন। এই ব্ল্যাক আউট সেই কারণে কি না, তা নিয়েও চর্চা চলছে জোরদার।

শ্যামাপ্রসাদ স্মরণে শুভেন্দু থেকে সুকান্ত উজ্জ্বল ফেসবুকে
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণে অনুষ্ঠান হয়। রেড রোড, কেওড়াতলা মহাশ্মশান ও রাজ্য দফতরে শ্যামাপ্রসাদের মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহারা উপস্থিত ছিলেনয। দক্ষিণ দিনাজপুরে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁরা সবাই স্থান পেয়েছেন বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে।

দিলীপ থেকেও নেই বঙ্গ বিজেপির ফেসবুক অফিসিয়ালে
বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমান কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষও জলপাইগুড়িতে শ্যামাপ্রসাদ স্মরণে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁর অনুষ্ঠানের কোনও ছবি বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে স্থান পায়নি। তা নিয়ে তাঁর অনুগামীরা ক্ষোভও দেখান। ফলে বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে দিলীপ ঘোষের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠে যায়।

প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের প্রশ্নে সুকান্ত মজুমদার
অন্যদিকে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানে প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় সুকান্ত মজুমদারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে নতুন বিতর্কের সৃষ্টি করেন। টুইটে তিনি লিখেছেন, জনসংঘের প্রতিষ্ঠাতাকে মাল্যদান করতে সেই দলের উত্তরাধিকারী বিজেপির রাজ্য অধ্যক্ষের অনুপস্থিতি অবেককে আশ্চর্য করেছে।












Click it and Unblock the Notifications