যা কেউ পারেনি করবে বিজেপি! সমস্ত হিন্দুকে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার দিলীপের

বাংলায় এনআরসি আটকানোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ার উলুবেড়িয়ায় আরএসএসের মঞ্চে সমন্বয় বৈঠক শেষে বাংলার তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।

বাংলায় এনআরসি আটকানোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ার উলুবেড়িয়ায় আরএসএসের মঞ্চে সমন্বয় বৈঠক শেষে বাংলার তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা নাগরিকত্ব বিল আনবই। সমস্ত হিন্দুকে নাগরিকত্ব দেব। আজ পর্যন্ত কেউ করতে পারেনি যে কাজ, সেই কাজ আমরাই করব।

সমস্ত হিন্দুকে নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার দিলীপের

দিলীপ ঘোষ পাল্টা হুঁশিয়ারি দেন, রাজ্যে এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল। কিন্তু যতই ভয় দেখাক তৃণমূল, এনআরসি আটকাতে পারবে না। যেমন করে জিএসটি, তিন তালাক বিল কার্যকর হয়েছে, তেমনি করেই এনআরসি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না এনআরসি রুখতে।

এদিকে আরএসএস প্রধান মোহন ভাগবত আবার এনআরসিতে হিন্দুদের নাম বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এনআরসি করে হিন্দুদের নাম বাদ পড়া তারা মানবেন না। অসমে ১২ লক্ষ হিন্দুর নাম বাদ পড়েছে এনআরসি থেকে। তিনি তাঁদের আশ্বস্ত করার পাশাপাশি বিজেপিকে স্পষ্ট বার্তা দিয়েছে আরএসএস।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন, বাংলায় এনআরসি হবে না। বাংলায় তাঁরা ক্ষমতায় রয়েছেন। তিনি যতদিন থাকবেন এনআরসি করতে দেবেন না। খোলা মঞ্চে বিজেপিকে চ্যালেঞ্জ ছোঁড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ যুক্তি, বাংলায় বিজেপি ক্ষমতাতেই আসতে পারবে না, তো এনআরসি আর হবে কী করে! শুধু রাজনৈতিক ফায়দা তুলতেই এনআরসি আতঙ্ক ছড়াচ্ছে ওঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+