মমতার সভা ভরিয়ে দেবেন দিলীপ, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যে খোঁচা

মমতার সভা ভরিয়ে দেবেন দিলীপ, শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যে খোঁচা

রাত পোহালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা মেদিনীপুরে। শুভেন্দু-গড়ে মুখ্যমন্ত্রী পা দেবেন হয়তো শুভেন্দুকে ছাড়াই। আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীকে মেদিনীপুরে স্বাগত জানালেন আবার লোক পাঠিয়ে সহযোগিতা করার 'আশ্বাস' দিলেন।

মুখ্যমন্ত্রীর সভায় লোক আসবে না, খোঁচা দিলীপের

মুখ্যমন্ত্রীর সভায় লোক আসবে না, খোঁচা দিলীপের

দিলীপ ঘোষ শঙ্করপুর সৈকতে চা চক্রে সামিল হয়ে রবিবার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম করছি। মুখ্যমন্ত্রীর সভা হচ্ছে শুনলাম। যেখানে হেলিকপ্টার নামবে, সেখানেই সভা। এখানেই প্রধানমন্ত্রীর সভায় এত লোক হয়েছিল যে প্যান্ডেল ভেঙে পড়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সভায় লোক আসবে না।

আমরা লোক পাঠিয়ে দেব, যাতে ভিড় হয়! কটাক্ষ

আমরা লোক পাঠিয়ে দেব, যাতে ভিড় হয়! কটাক্ষ

বিজেপি রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রীর সভায় লোক থাকবে না, সেটা আবার দেখতে ভালো লাগে না। আমরা তাই সহায়তা করতে প্রস্তুত। মুখ্যমন্ত্রীর সভা বলে কথা। আমরা লোক পাঠিয়ে দেব, যাতে ভিড় হয়। না হলে আপনারা আবার খবর করবেন, মুখ্যমন্ত্রীর সভায় লোক নেই। খোশ মেজাজেই মুখ্যমন্ত্রীকে উসকে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী আসার আগেই শুভেন্দুকে নিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ

মুখ্যমন্ত্রী আসার আগেই শুভেন্দুকে নিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ

এদিকে রবিবারই শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক করে রাজনৈতিক ভবিষ্যৎ চূড়ান্ত করার কথা। আর তারপরই মুখ্যমন্ত্রী আসবেন মেদিনীপুরে জনসভা করতে। তার আগে দিলীপ ঘোষ শুভেন্দু-গড়ে হাজির হয়ে ইন্ধন জোগালেন জল্পনা। শুভেন্দু অধিকারীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শুভেন্দুকে গাছ পাকা আমের সঙ্গে তুলনা দিলীপের

শুভেন্দুকে গাছ পাকা আমের সঙ্গে তুলনা দিলীপের

শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে এসে শঙ্করপুর সৈকতে চা চক্রের আসরে গিয়ে রবিবার ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিলেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, অনেক আম পেকেছে তৃণমূলে। শুধু পাড়ার অপেক্ষা। গাছপাকা আমই ভালো। কারবাইডে পাকানো আম ভালো নয়। অর্থাৎ শুভেন্দুকে দলে নেওয়ার ব্যাপারে আরও অপেক্ষা করতে রাজি বিজেপি। কোনও তড়িঘড়ি তারা করতে চাইছেন না।

দরজা খোলাই রয়েছে, যাঁদের মন তৈরি তাঁরা আসছেন

দরজা খোলাই রয়েছে, যাঁদের মন তৈরি তাঁরা আসছেন

দিলীপ ঘোষ বলেন, শুভেন্দুবাবুই বলতে পারবেন তিনি কী করবেন। আমার পক্ষে বলা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন না শুভেন্দুবাবু কী সিদ্ধান্ত নিতে চলেছেন। আমরা অপেক্ষা করব। আমরা তো সবসময়ই বলছি, আমাদের জন্য দুয়ার খোলা রয়েছে। শুভেন্দুবাবু কেন যিনি আসতে চাইবেন, আসতে পারেন। যাঁদের মন তৈরি তাঁরা আসছেন। যাঁদের মন এখনও তৈরি নয়, অপেক্ষা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+