মমতার প্রতিশ্রুতির বহর দেখে ভানুর সিনেমার কথা মনে পড়ে যায়, কটাক্ষ দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ভানু বন্দ্যোপাধ্যায়ের ‘যমালয়ে জীবন্ত মানুষে’র কথা মনে পড়ল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ভানু বন্দ্যোপাধ্যায়ের 'যমালয়ে জীবন্ত মানুষে'র কথা মনে পড়ল দিলীপ ঘোষের। শনিবার সল্টলেকে বিজেপির মহিলা মোর্চার এক কর্মশালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন বৃদ্ধির ঘোষণাকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা ভানুর ওই সিনেমা মতো নয় তো!

‘যমালয়ে জীবন্ত মানুষে’র ডায়লগ

‘যমালয়ে জীবন্ত মানুষে’র ডায়লগ

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা শুনে দিলীপ বলেন, ‘যমালয়ে জীবন্ত মানুষে' যখন যমদূতরা ধরে নিয়ে যাচ্ছে তখন কেউ বলছিলেন স্কুল করে দেব, কেউ বলছিলেন হাসপাতাল করে দেব। মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি রক্ষার ঘোষণা তেমন হবে না তো! তিনি বলেন, আশা করব সরকারি কর্মচারীরা যেন তাঁদের ন্যাহ্য অধিকার পায়।

বারবার ধোঁকা দেবেন না মুখ্যমন্ত্রী

বারবার ধোঁকা দেবেন না মুখ্যমন্ত্রী

দিলীপের কথায়, বারবার ধোঁকা দেওয়া ঠিক নয়। তাই আগে বকেয়া ডিএ দিক সরকার। মুখ্যমন্ত্রী তে বকেয়া বেতনের কথা বলছেন, কিন্তু ডিএ-র কথা তো বলছেন না। সরকারি কর্মচারীদের ন্যাহ্য দাবি এই ডিএ, সে কথা কেন বলছেন না মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অক্ষমতা ছিল, তা আগে স্বীকার করা উচিত।

বিশ্বাস যোগ্যতা হারিয়েছেন মমতা

বিশ্বাস যোগ্যতা হারিয়েছেন মমতা

দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী তাঁর বিশ্বাস যোগ্যতা হারিয়ে ফেলেছেন। মানুষ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না। তাই বিজেপি ২ কোটি ৩০ লক্ষ ভোট পেয়েছে। তৃণমূল মাত্র ১৭ লক্ষ ভোটে এগিয়ে আছে। যতই চেষ্টা করুন তিনি আর মানুষের বিশ্বাস ফিরে পাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+