রাষ্ট্রদ্রোহীদের পাশে মমতা! রাজ্যপালের পাহাড় সফরকে সমর্থন করে বিস্ফোরক দিলীপ ঘোষ

রাষ্ট্রদ্রোহীদের পাশে মমতা! রাজ্যপালের পাহাড় সফরকে সমর্থন করে বিস্ফোরক দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বর্তমান রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । এদিন তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, তারাই এখন তৃণমূলের নেতা। এদের হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন পাহাড়ে উঠতে চাইছেন। এদিন সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ।

 অস্ত্র যখন চায়ে পে চর্চা, সঙ্গে শরীর চর্চা

অস্ত্র যখন চায়ে পে চর্চা, সঙ্গে শরীর চর্চা

দীর্ঘদিন ধরেই চায়ে পে চর্চা-কে জনসংযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন দিলীপ ঘোষ। তাই তিনি যখন কলকাতায় থাকেন, প্রতিদিনই বেরিয়ে পড়েন। কোনওদিন দক্ষিণ কলকাতায় তো কোনও দিন উত্তর কলকাতায়। একই সঙ্গে প্রাতর্ভ্রমণ। যেমন এদিন তিনি চায়ে পে চর্চা সেরে বিষ্ণুপুর স্টেডিয়ামে শরীর চর্চাও করেন।

 বিষ্ণুপুরের রসিকগঞ্জে চায়ে পে চর্চা

বিষ্ণুপুরের রসিকগঞ্জে চায়ে পে চর্চা

এদিন সকালে বিষ্ণুপুরের রসিকগঞ্জে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের দলীয় সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। দলীয় নেতা, কর্মীরা যেমন চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন, তেমনই ছিলেন আশপাশের বহু সাধারণ মানুষ।

রাজ্যপালের পাহাড় সফরকে সমর্থন

রাজ্যপালের পাহাড় সফরকে সমর্থন

১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পাহাড়ের রাজভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে রাজ্যপালের পাহাড় সফর নিয়ে বিরোধিতাও করেছেন কেউ কেউ। দিলীপ ঘোষ এব্যাপারে বলেন, যাঁরা রাজ্যপালের পাহাড় সফরের বিরোধিতা করছেন, তাদের হিম্মত নেই পাহাড়ে ওঠার। তিনি রাজ্যপালের পাহাড় সফরকে যুক্তি সম্মত বলে দাবি করেন। তিনি আরও বলেন, এটা রাজ্যপালের দায়িত্ব আর কর্তব্যের মধ্যেই পড়ে। দিলীপ ঘোষ বলেন, রাজ্যপালের পাহাড় সফরে সেখানকার সাধারণ মানুষ উৎসাহিত হবে।

রাষ্ট্রদ্রোহে অভিযুক্তদের ধরে পাহাড়ে উঠতে চাইছেন মমতা

রাষ্ট্রদ্রোহে অভিযুক্তদের ধরে পাহাড়ে উঠতে চাইছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন, পাহাড়ে তৃণমূলের ঝাণ্ডা উড়বে না। এদিন এমনটাই দাবি করেছেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, যারা রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত, তাদের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে উঠতে চাইছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সঙ্গে হাত মেলাবেন , তাদের সহ্য করবে না পাহাড়ের সাধারণ মানুষ। প্রসঙ্গত, এদিন দুপুরে পাহাড় নিয়ে বিনয় তামাংদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিমল গুরুং-এর সঙ্গে সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে। যদিও ইতিমধ্যেই বিনয় তামাং জানিয়েছেন, বিমল গুরুং পাহাড়ের কেউ নন। তার সঙ্গে কোনও সমঝোতা নয়। তারাই পাহাড়ের ৩ টি আসন জেতার জন্য যথেষ্ট বলেও দাবি করেছেন বিনয় তামাং। পাশাপাশি তরাই, ডুয়ার্সে একাধিক আসনেও তারা জিতবেন বলে দাবি করেছেন এই মোর্চা নেতা।

দরজা খোলা আছে

দরজা খোলা আছে

এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসার প্রসঙ্গ নিয়ে। দিলীপ ঘোষ বলেন, দরজা খোলা আছে, যে কেউ, যেদিন খুশি আসতে পারেন। এর আগেও দিলীপ ঘোষ বলেছিলেন, যাতে অন্য দল থেকে নেতা কর্মীরা আসতে পারেন, তার জন্য দরজা বড় করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+