ঘূর্ণিঝড়ে পরিবেশের ক্ষতি! প্রত্যেকার কাছে গাছ লাগানোর আহ্বান দিলীপের
এতবড় ঘূর্ণিঝড়ের পর পরিবেশের ভারসাম্য রক্ষা করতে রথযাত্রার দিন রাজ্যের প্রতিটি নাগরিককে দুই থেকে ৫ টি করে গাছ বসাতে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমপানের তান্ডবে ক্ষতিগ্রস্ত শিবপুরের আচার্য্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান রবিবার পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।উদ্যান ঘুরে দেখার পর এখানকার আধিকারিকদের সাথে বৈঠক করেন কিউরেটর অফিসে।
বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বাবু জানান,যা ক্ষতি হয়েছে এখানে তা অপরিসীম।বহু প্রাচীন ও মূল্যবান গাছ ভেঙে গেছে।এই গাছ সরিয়ে নতুন করে গাছ লাগানো দরকার।এব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
দিলীপ ঘোষ জানান,আমপানে যা ক্ষতি হয়েছে তা দলীয়ভাবে সার্ভে করা হচ্ছে।এত গাছ নষ্ট হয়েছে তাতে অক্সিজেনের যাতে সমস্যা না হয় ভবিষ্যতে তারজন্য প্রত্যেকের উচিত গাছ বসানো।জায়গা না থাকলে টবে গাছ বসানোর পরামর্শ বিজেপি রাজ্য সভাপতির।তিনি আরও বলেন যে আমপানকে জাতীয় বিপর্যয় বলেছেন মুখ্যমন্ত্রী।তিনি মনে করেন এসব না বলে রাজ্য সরকারের উচিত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তুলে ধরা।












Click it and Unblock the Notifications