১৪ হাজার ছাড়িয়েছে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ! ২৪ ঘন্টায় আক্রান্ত ৭০১ জন
করোনায় রক্ষা নেই এযেন ডেঙ্গু দোসর! যদিও পুজোর আগে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে করোনা। কিন্তু রীতিমত ভয় ধরাচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বিচার করে উচ্চপর্যায়ের বৈঠক
করোনায় রক্ষা নেই এযেন ডেঙ্গু দোসর! যদিও পুজোর আগে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে করোনা। কিন্তু রীতিমত ভয় ধরাচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বিচার করে উচ্চপর্যায়ের বৈঠক করেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু এরপরেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। প্রত্যেকদিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৭০১ জন। যার মধ্যে ২৪ ঘন্টাতে শুধু কলকাতাতেই ২০০ এরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে রিপোর্টে জানা যাচ্ছে।
অন্যদিকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে বলেও খবর। পাশাপাশি মোট ১৬ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেও স্বাস্থ্য দফতরের রিপোর্টে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। যা রীতিমত ভয় ধরাচ্ছে বলেও মনে করছে চিকিৎসকদের একাংশকে।
আর এই আশঙ্কার মধ্যে আজ বুধবার আরও একজনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাঁশদ্রোণীর নিউ গভর্মেন্ট কলোনির এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই রোগী। এরপর ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু ক্রমশ প্লেটলেট নামতে শুরু করে। শেষমেশ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে এই অবস্থার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গ-৩ ভ্যারিয়্যান্ট। আই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সংখ্যাই ক্রমশ বাড়ছে। তবে ডেঙ্গ-২ সংক্রমণের সংখ্যাও রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
অন্যদিকে জানা যাচ্ছে পুরসভার স্বাস্থ্য কর্মীরা প্রতিনিয়ত বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সচেতন করছেন। প্রতিটি অঞ্চলে ৪০৬ জন অতিরিক্ত স্প্রে ম্যান নিযুক্ত করা হয়েছে। যে সমস্ত ওয়ার্ড বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সেখানে অতিরিক্ত সাফাইকর্মী নিযুক্ত করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে হাওড়া পুরসভা একসঙ্গে এই অভিযানে সামিল হয়েছে। বড় বড় রাস্তার মোড়ে প্রচার চালানো হচ্ছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications