সারদা মামলায় হাইকোর্টে জামিন দেবযানীর, পশ্চিমবঙ্গের সব মামলা থেকে অব্যাহতি
সারদ মামলায় (saradha case) কলকাতা হাইকোর্ট (calcutta highcourt) থেকে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (debjani mukherjee)। এদিন আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ১৬ জুন হাইকোর্ট জানিয়ে দিয়েছিল শুনানি শেষ।
সারদ মামলায় (saradha case) কলকাতা হাইকোর্ট (calcutta highcourt) থেকে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (debjani mukherjee)। এদিন আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ১৬ জুন হাইকোর্ট জানিয়ে দিয়েছিল শুনানি শেষ। তারপর ঘোষণাটাই বাকি ছিল।

আদালতে সিবিআইকে ভর্ৎসনা
১৫ জুন কলকাতা হাইকোর্টে মামলাটি উঠেছিল শুনানির জন্য। সেই সময় সিবিআই-এর তরফে সিবিআই-এর তরফে জামিনের শুনানি পিছনোর আবেদন জানানো হয়। সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত সিবিআইকে ভর্ৎসনা করেন। এরপর ১৬ জুন মামলার শুনানি শেষ হয়। ওই দিন রায়দান স্থগিত রাখা হয়েছিল।

৮ বছর পরে জামিন
গ্রেফতার হওয়ার প্রায় আটবছর পরে রাজ্যের সব মামলা থেকে অন্তর্বর্তী জামিন পেতে চলেছেন দেবযানী মুখোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। দুলক্ষ টাকার বন্ডের পাশাপাশি শহর ছেড়ে না যাওয়া-সহ আরও বেশ কয়েকটি শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
২০১৩ সালে কাশ্মীর থেকে সুদীপ্ত সেনের সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় তিন অভিযুক্তের মধ্যে কুণাল ঘোষের জামিন আগেই হয়েছিল। এবার দেবযানী জামিন পেলেন। বাকি রইলেন সুদীপ্ত সেন।

ওড়িশা ও অসমেও চলছে মামলা
পশ্চিমবঙ্গের মামলা থেকে অব্যাহতি পেলেও, ওড়িশা ও অসমের সারদা মামলা থেকে রেহাই পাননি দেবযানী। সেখানে তিনি এখনও অভিযুক্ত হিসেবেই রয়েছেন। ওই দুই রাজ্যের হাইকোর্টে জামিনের আবেদন করতে হবে। বর্তমানে দেবযানী মহিলা সংশোধনাগারে রয়েছেন। এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর হলেও এখনই জেলমুক্তি হচ্ছে না বলেই জানিয়েছেন আইনজীবীরা।

সারদায় দ্রুত উত্থান দেবযানীর
সারদা সংস্থায় দ্রুত উত্থান হয়েছিল দেবযানী মুখোপাধ্যায়ের। জুনিয়র একজিকিউটিভ থেকে একেবারে ডিরেক্টর পদে। তদন্তে জানা গিয়েছিল, দেবযানী সংস্থার টাকা পয়সার লেনদেনের বিষয়টি দেখতেন। ২০১৩ সালে দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হলেও, এই মামলার ট্রায়াল এখনও শুরু হয়নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications