নৈহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫, আহত ১০
নৈহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ। আহত হয়েছেন প্রায় দশেরও বেশি।
নৈহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ। আহত হয়েছেন প্রায় দশেরও বেশি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন নৈহাটির দেবকে ভরদুপুরে হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গঙ্গার এপার ও ওপার। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে কম্পন ছাপিয়ে যায় ভূমিকম্পকেও।

কিছু সময়ের ব্যবধানে, বিস্ফোরণের জেরে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। বাসিন্দাদের প্রাথমিক অনুমান বিমান ভেঙে পড়েছে। পরে অবশ্য ঘটনা চাউর হয় বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে বেশকয়েকটি বাড়িটিতে আগুন ধরে যায়।
তবে বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই পৌঁছায় দমকল ও পুলিশ। কী থেকে বা কীভাবে এই বিস্ফোরণ ঘটল তার তদন্ত নেমেছে পুলিশ। ঘটনাস্থলের রয়েছে নৈহাটি থানার পুলিশ ও দমকল। পুলিশ জানিয়েছে, কোনও তেজস্ক্রিয় তৈরি হচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানাচ্ছে, ওখানে কিছু বাজি তৈরি হয় আইনিভাবে। অধিকাংশই নিষিদ্ধ বাজি। বেআইনিভাবে তৈরি হয়। পুরুষ থেকে মহিলা সবাই সেখানে কাজ করে। এর আগেও এক বার এরকম বিস্ফোরণ ঘটেছিল। সেবার মারা গিয়েছিলেন পাঁচ জন। তার পরেও ওই বাজি কারখানা চলছিল পর্যাপ্ত সতর্কতা ছাড়াই।












Click it and Unblock the Notifications